ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

নবীজি (সা.)-এর মেজবান কুলসুম ইবনে হিদম (রা.)

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৫:৫৫:১৯ পিএম

ডেসক নিউজ : হিজরতের পর যাঁরা নবীজি (সা.)-এর মেজবান হওয়ার সৌভাগ্য অর্জন করেছিলেন, তাঁদের অন্যতম কুলসুম (রা.)। তাঁর বাবার নাম আল-হিদম। তিনি মদিনার বিখ্যাত আউস গোত্রের বনু আমর ইবনে আওফ শাখার সন্তান। তিনি একজন বয়স্ক ও স্বভাবভদ্র ব্যক্তি। রাসুল (সা.)-এর মদিনায় আগমনের আগেই তিনি ইসলাম গ্রহণ করেন। মদিনার উপকণ্ঠে ‘কুবা’ এলাকায় ছিল তাঁর বাড়ি। 

রাসুল (সা.) মক্কা থেকে হিজরত করে আবু বকর (রা.)সহ সর্বপ্রথম তাঁর বাড়িতে গিয়ে উঠেন। সেখানে চার দিন মতান্তরে ১৪ দিন থাকার পর মদিনার মূল ভূখণ্ডের পথ ধরেন এবং আল্লাহর ইচ্ছায় তাঁর উষ্ট্রী যেখানে গিয়ে যাত্রা বিরতি করবে সেখানেই অবস্থানের সিদ্ধান্ত নেন। উষ্ট্রীটি আবু আইয়ুব আল-আনসারি (রা.)-এর বাড়ির সামনে গিয়ে দাঁড়ালে রাসুল (সা.) উষ্ট্রী থেকে অবতরণ করেন এবং তাঁর বাড়িতে প্রবেশ করেন। নিজস্ব ঘরবাড়ি তৈরি হওয়া পর্যন্ত বেশ কিছু দিন সেখানেই অবস্থান করেন।

এভাবে বহুসংখ্যক মুহাজির সাহাবি কুলসুম ইবনে হিদম (রা.)-এর বাড়িতেই প্রাথমিকভাবে অবস্থান করেন। কুলসুম (রা.) তাঁদের আন্তরিকতার সঙ্গে বরণ করেন, আশ্রয় দেন এবং যথাযথ আপ্যায়ন করেন। তাঁদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করা হলো—

যেসব সাহাবি তাঁর বাড়িতে মেহমান হয়েছেন

রাসুল (সা.)-এর মেজবান সৌভাগ্যবান বয়স্ক এই সাহাবি কুলছুম ইবনে হিদম (রা.) রাসুল (সা.)-এর হিজরতের পর বেশি দিন জীবিত ছিলেন না। বদর যুদ্ধের অল্প কিছু দিন আগেই তিনি ইন্তেকাল করেন। এক বর্ণনামতে, রাসুল (সা.) মদিনায় যাওয়ার পর সর্বপ্রথম ইন্তেকাল করেন এই কুলসুম ইবনে হিদম (রা.)। তখন সবেমাত্র মসজিদে নববীর নির্মাণকাজ শুরু হয়েছে। (তথ্যসূত্র : আত তাবাকাতুল কুবরা : ৩/৪৬৭-৪৬৮; আল-ইসতিআব ৩/১৩২৭-১৩২৮)

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫৫

▎সর্বশেষ

ad