ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ভারতীয় মেয়েদের উরফির কাছ থেকে শিখতে বললেন হানি সিং

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৫:৪৯:৫০ পিএম

বিনোদন ডেস্ক : ভারতীয় মডেল উরফি জাভেদ, তিনি কাজ দিয়ে আলোচনার চেয়ে সমালোচনাই বেশি কুড়ান। অনেকেই তার খুল্লামখুল্লা চলাফেরা পছন্দ করেন। তবে বলিউডের অন্যতম র‌্যাপার ও সংগীতশিল্পী হানি সিং প্রশংসায় ভাসালেন উরফিকে। র‌্যাপার তাকে ‘ভয়হীন এবং সাহসী’ বলে অভিহিত করেছেন। ভারতীয় মেয়েদের উরফির কাছ থেকে শেখা উচিত বলেও মন্তব্য করেছেন এই গায়ক। খবর হিন্দুস্তান টাইমস এর।

ফিল্মি বিটকে দেওয়া একটি সাক্ষাৎকারে হানি সিং বলেন, ‘আমি এই মেয়েটিকে খুব পছন্দ করি। সে খুব নির্ভীক এবং সাহসী। সে তার জীবনে নিজের মতো করে বাঁচতে চায়। আমি মনে করি, আমাদের দেশের সব মেয়েরই তার কাছ থেকে শেখা উচিত। আপনার যা মন চায় তা করুন বিনা দ্বিধায়। কাউকে ভয় করবেন না। আপনি যেখান থেকেই আসুন না কেন, আপনি যে ধর্ম-বর্ণ বা পরিবারেরই হোন না কেন।’

উল্লেখ্য, দীর্ঘ বিরতির পর হানি তার নতুন অ্যালবাম ‘হানি ৩.০’ নিয়ে আসছেন। সম্প্রতি ‘ভুল ভুলাইয়া ২’-এর দে তালি গানটি গেয়েছেন হানি সিং। সুপারস্টার অক্ষয় কুমারের আসন্ন সিনেমা ‘সেলফি’ এবং বলিউড ভাইজান সালমান খানের ‘কিসি কা ভাই কিসি কি জান’ সিনেমাতেও থাকছে হানির গান। প্রাক্তন স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে বিচ্ছেদের পর হানি সিং বর্তমানে অভিনেত্রী টিনা থাডানির সঙ্গে ডেটিং করছেন।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:৫০

▎সর্বশেষ

ad