ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ঘন কুয়াশার কারণে ঢাকার ৭ ফ্লাইট গেল কলকাতা

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৪:৩২:০৪ পিএম

ডেস্ক নিউজ : ঘন কুয়াশার কারণে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে না পেরে ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে সাতটি ফ্লাইট। জানা গেছে, বিভিন্ন দেশ থেকে মোট সাতটি আন্তর্জাতিক বিমান রবিবার (৮ নভেম্বর) সকালে ঢাকায় অবতরণ করার কথা ছিল। কিন্তু ঘন কুয়াশার কারণে এই সাতটি বিমানকেই ঘুরিয়ে কলকাতা বিমানবন্দরে অবতরণ করানো হয়েছে।

এগুলো হলো- জাজিরা এয়ারওয়েজ বিমান জে-৯৫৩১, বিমান বাংলাদেশ বিজি-৩৫০, কুয়েত এয়ারওয়েজ বিমান, এয়ার আরবিয়া বিমান, ইউএস বাংলা, গালফ এয়ার ফ্লাইট, সালাম এয়ার বিমান। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, যাত্রীরা সকলে নিরাপদে আছেন। আবহাওয়ার উন্নতি হলেই ফের কলকাতা থেকে ওই সাতটি বিমানই ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad