ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

রানির মৃত্যুর পর বালমোরাল প্রাসাদে ঢোকার অনুমতি পাননি মেগান মার্কেল

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৪:২১:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : প্রিন্স হ্যারির আত্মজীবনীমূলক গ্রন্থ ‘স্পেয়ার’ থেকে একের পর এক গোপন তথ্য বেরিয়ে আসছে। এবার আরও একটি নতুন তথ্য জানা গেল। রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা তৃতীয় চার্লস প্রিন্স হ্যারির স্ত্রী মেগান মার্কেলকে বালমোরাল ক্যাসেলে ঢোকার অনুমতি দেননি। মৃত্যুর আগে জীবনের শেষ সময়টুকু বালমোরাল প্রাসাদেই কাটিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। গত বছর ৮ সেপ্টেম্বর এ প্রাসাদেই মৃত্যু হয় তার। 

স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে রানির মৃত্যুর সময় প্রিন্স হ্যারি ও মেগান মার্কেল লন্ডনে ছিলেন। রানির মৃত্যুর খবর শুনে সস্ত্রীক স্কটল্যান্ডের পথে রওনার প্রস্তুতি নিলেও রাজা তৃতীয় চার্লস তাকে ফোনে স্ত্রীকে না নিয়ে আসার জন্য নির্দেশ দেন। পরে একাই রওনা দেন প্রিন্স হ্যারি। 

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বলছে, এক সূত্র জানিয়েছে— রাজা তৃতীয় চার্লস প্রিন্স হ্যারিকে বলেছিলেন, ‘এই শোকস্তব্ধ পরিবেশে মেগান মার্কেলকে এখানে আনা ঠিক হবে না।’

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:২০

▎সর্বশেষ

ad