ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

‘আ.লীগের ৩ বার সাধারণ সম্পাদক, অনেক পেয়েছি’

Ayesha Siddika | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০৪:০৫:৩৫ পিএম

ডেস্ক নিউজ : আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আসলে আমার ১৭ বছরের মন্ত্রিত্ব বিরল। আওয়ামী লীগের মতো দলে তিনবার সাধারণ সম্পাদক, অনেক পেয়েছি। তবে সবই ওপরে আল্লাহ নিচে প্রধানমন্ত্রীর শেখ হাসিনার কৃতিত্ব। রোববার রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তন জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে এসব কথা বলেন তিনি। 

সেতুমন্ত্রী বলেন, ‘৭৫ সালে ইতিহাসের সবচেয়ে জঘন্যতম হত্যাকাণ্ড হয়েছিল। পৃথিবীতে এমন হত্যা আর হয়নি। এই হত্যাকণ্ডের কারণেই ধীরে ধীরে রাজনীতির অঙ্গনে উঁচু দেয়াল সৃষ্টি হয়েছে। আওয়ামী লীগ একদিনে ১০০ সেতু উদ্বোধন করতে পারে; কিন্তু রাজনীতিতে আমরা কোনো উঁচু দেয়াল সৃষ্টি করিনি।

ওবায়দুল কাদের বলেন, রাজনীতিতে আজকে ভালো মানুষ আসতে চায় না। আজকে রাজনীতিতে কোনো শিক্ষিত, সৎ মানুষ আসতে চায় না। একই অবস্থা ছাত্ররাজনীতিতে। ছাত্ররাজনীতিতেও ভালো মানুষ আসতে চায় না। কিন্তু রাজনীতিতে যদি ভালো মানুষ না আসে, তা হলে খারাপ লোক রাজনীতিতে এলে রাজনীতি খারাপ হয়ে যাবে। দেশের মন্ত্রিত্বে খারাপ লোক আসবে।

তিনি বলেন, বাংলাদেশকে বাঁচাতে হলে দেশের মুক্তিযুদ্ধকে বাঁচাতে হবে। দেশের রাজনীতিকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে বাঁচাতে হবে। এ দেশের গণতন্ত্রকে বাঁচাতে, এ দেশের উন্নয়নকে বাঁচাতে হলে দেশ পরিচালনায় শেখ হাসিনার কোনো বিকল্প নেই। শেখ হাসিনার নেতৃত্বে সন্ত্রাসবাদ, জঙ্গিবাদকে প্রতিহত করতে হবে। 

খেলা হবে স্লোগান দেওয়ায় অনেকই সমালোচনা করেন— এমন কথা উল্লেখ করে ওবায়দুল কাদের আবারও খেলা হবে বলেন। এ সময় স্লোগান দিয়ে তিনি বলেন, দুর্নীতির বিরুদ্ধে, ষড়যন্ত্রের বিরুদ্ধে, ভোটচুরির বিরুদ্ধে খেলা হবে, আগামী নির্বাচনে খেলা হবে। আগামী জানুয়ারিতে ফাইনাল খেলা হবে। জাতীয় পার্টি-জেপির সভাপতি আনোয়ার হোসেন মঞ্জুর সভাপতিত্বে জাতীয় পার্টি-জেপির ত্রিবার্ষিক কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়াসহ বিভিন্ন নেতাকর্মীরা।

 

 

কিউটিভি/আয়শা/০৮ জানুয়ারী ২০২৩/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad