ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

তিউনিসিয়া উপকূলে অভিবাসীবোঝাই নৌকাডুবি, নিহত ৫

Anima Rakhi | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ০১:১০:৪৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তিউনিসিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় এখনও নিখোঁজ আছেন আরও ১০ জন।

রোববার (৮ জানুয়ারি) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

তিউনিসিয়ার একজন বিচার বিভাগীয় কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, তিউনিসিয়া উপকূলের স্ফ্যাক্স অঞ্চলের লুয়াটা থেকে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় তিউনিসিয়ার কোস্টগার্ড আরও ২০ জনকে উদ্ধার করেছে। আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যে দারিদ্র্য থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের প্রত্যাশায় পাড়ি জমাচ্ছিলেন তারা।

আইএমও’র তথ্য অনুযায়ী, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে যাওয়ার সময় ২০১৪ সাল থেকে এখন পর্যন্ত অন্তত ২৫ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন। অনেকেই সচ্ছল জীবনের আশায় ইউরোপের দেশগুলোতে পাড়ি জমাচ্ছেন। আর ইতালি যেতে চাওয়া অভিবাসীদের সংখ্যা বাড়ছে। এতে নৌকাডুবির সংখ্যাও বেড়েছে।

কিউটিভি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১:১০

▎সর্বশেষ

ad