ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

গুগলে মেসেজ শিডিউল করবেন যেভাবে

Anima Rakhi | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ১২:৩২:৫৫ পিএম

তথ্যপ্রযুক্তিডেস্ক : অনেক আগেই সোশ্যাল মিডিয়া টেলিগ্রাম নিয়ে এসেছিল মেসেজ শিডিউলের সুবিধা। অর্থাৎ ব্যবহারকারী যে সময়েই মেসেজ লিখে রাখুন না কেন, আপনার দেওয়া সময়েই সেটি ডেলিভারি হবে। এখন চাইলে গুগলের মেসেজ অ্যাপ ব্যবহার করে টেক্সট মেসেজ শিডিউল করে রাখতে পারবেন।

এই ফিচারের মাধ্যমে মেসেজ টাইপ করে নিজেদের প্রয়োজন অনুযায়ী টাইম সেট করা সম্ভব। এর ফলে যাকে মেসেজ পাঠানো হচ্ছে তার সুবিধানুযায়ী টাইম সেট করে রাখা যাবে।

জেনে নিন কীভাবে গুগলে মেসেজ শিডিউল করতে পারবেন…

> এ জন্য প্রথমেই নিজেদের ফোনে গুগল মেসেজ অ্যাপ ওপেন করুন।

> এরপর যাকে মেসেজ পাঠাতে চান তার নম্বরটি বেছে নিন।

> এবার নিজেদের মেসেজ টাইপ করুন।

> এরপর সেন্ড বাটন অনেকটা সময় ধরে লং প্রেস করে রাখুন।

> বাই ডিফল্ট অ্যাপ হিসেবে তিনটি টাইম অপশন পাবেন। নিজের পছন্দ অনুযায়ী যে কোনো একটি টাইম বেছে নিন।

> এবার সিলেক্ট ডেট অ্যান্ড টাইম অপশন সিলেক্ট করে সেভ বাটনে ক্লিক করে দিন।

কিউটিভি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/দুপুর ১২:৩২

▎সর্বশেষ

ad