ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

ঘন কুয়াশায় চীনে সড়ক দুর্ঘটনা; নিহত ১৭

Anima Rakhi | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৩ - ১১:৩৬:০৭ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ঘন কুয়াশার জেরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চীনে ১৭ জন নিহত ও  ২২ জন আহত হয়েছেন। রবিবার (৮ জানুয়ারি) চীনের পূর্বাঞ্চলীয় জিয়াংসি প্রদেশে এ দুর্ঘটনা ও হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ‘দুর্ঘটনায় ১৭ জন মারা গেছে। আরও ২২ জন আহত হয়েছেন। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

সিসিটিভি আরও জানিয়েছে, দুর্ঘটনার কারণ গভীরভাবে তদন্ত করা হচ্ছে।

এদিকে দুর্ঘটনার খবরটি প্রকাশের প্রায় এক ঘণ্টা পর, নানচাং কাউন্টি ট্রাফিক পুলিশ গাড়ি চালকদের জন্য ভ্রমণ নির্দেশিকা জারি করে। সেখানে বলা হয়, ওই এলাকায় ‘কুয়াশাচ্ছন্ন আবহাওয়া’ বিরাজ করছে।

এতে আরও বলা হয়, ‘ড্রাইভিং ভিজিবিলিটি খুবই কম, দৃশ্যমানতা কম, যা সহজেই সড়ক দুর্ঘটনা ঘটাতে পারে। অনুগ্রহ করে ফগ লাইট ব্যবহারের দিকে মনোযোগ দিন… ধীর গতিতে চালান, সাবধানে গাড়ি চালান, সামনের গাড়ি থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখুন, পথচারীদের এড়িয়ে চলুন, লেন পরিবর্তন করবেন না এবং ওভারটেক করবেন না। ’

কিউটিভি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৩৫

▎সর্বশেষ

ad