ব্রেকিং নিউজ
সমঝোতার পর হরমুজ প্রণালি পাড়ি দিল ইরানের ১১ বাণিজ্যিক জাহাজ সেনাবাহিনী দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বপরিসরেও অবদান রাখছে : সেনাপ্রধান নিরাপত্তার ঘেরাটোপ যেন সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয় : প্রধানমন্ত্রী রিজার্ভ চুরির মামলার খসড়া চার্জশিট: আতিউরসহ অভিযুক্ত ৬৪ জন সংসদের অধিবেশন শুরু শরীরে নেই পোশাক, ব্রাজিলীয় সুন্দরীর কান্ড কানাডায় মুখোমুখি ঘানা ও পানামা বিশ্ব সংবাদ ইরান চুক্তিতে বিশ্ববাজারে উচ্ছ্বাস: ট্রাম্প যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি বাংলাদেশের অবস্থান শক্তিশালী করতে ভূমিকা রাখবে: পররাষ্ট্রমন্ত্রী ‘সুগন্ধি আসছে’ সন্দেহে মৃত্যুর ১৮ দিন পর তরুণীর কবর খুঁড়লেন স্বজনরা

অ্যামাজন উজাড়ে বলসোনারোর রেকর্ড

Ayesha Siddika | আপডেট: ০৭ জানুয়ারী ২০২৩ - ০২:১৪:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের সর্ববৃহৎ রেইনফরেস্ট অ্যামাজন উজাড়ে ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জেইর বলসোনারো ছিলেন সিদ্ধহস্ত। বনের বদলে তিনি ওইসব এলাকায় শিল্প বিস্তারেই বেশি মনোযোগী ছিলেন। এমনকি পশুপালনের মতো কাজেও তিনি অ্যামাজন উজাড়ের অনুমতি দিয়েছিলেন।

বন নিধনে এক রেকর্ড গড়েই ক্ষমতা ছেড়েছেন জেইর বলসোনারো। হিসেব বলছে ২০২২ সালে ডিসেম্বরে তার আগের বছরের একই সময়ের তুলনায় অ্যামাজন উজাড় হওয়ার পরিমাণ বেড়েছে ১৫০ শতাংশ। পর্যবেক্ষণ স্যালেলাইট থেকে পাওয়া তথ্য বলছে, ডিসেম্বরে ২৮৪.৪ বর্গ কিলোমিটার বন উজাড় হয়েছে অ্যামাজন অঞ্চলে।  

২০২১ সালে সেই বন উজাড় হয়েছিল ৮৭.২বর্গ কিলোমিটার। সে হিসেবে ২০২২ সালে ১৫০ শতাংশ বেড়েছে বন উজাড়ের হার। 

২০২৩ সালের জানুয়ারি মাসে ব্রাজিলের ক্ষমতা নিয়েছেন বামপন্থী নেতা লুইস ইনাসিও লুলা ডি সিলভা। 

বলসোনারোর আমলে তার আগের এক দশকের তুলনায় ৭৫.৫ শতাংশ বেশি বন উজাড় হয়েছে অ্যামাজন এলাকায়।

সূত্র: আল জাজিরা

 

 

কিউটিভি/আয়শা/০৭ জানুয়ারী ২০২৩/দুপুর ২:১৪

▎সর্বশেষ

ad