ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

লুলাকে পাঠানো চিঠিতে কী লিখলেন শি জিনপিং

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৩:১৮:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভাকে গত সোমবার চিঠি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। সোমবার লুলা এ চিঠি পাওয়ার কথা জানিয়ে টুইটারে লিখেছেন, চীনের প্রেসিডেন্ট তার চিঠিতে দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর কথা বলেছেন।

টুইটারে লুলা লিখেছেন, চীনের প্রেসিডেন্ট শির কাছ থেকে শুভেচ্ছাবার্তাসহ একটি চিঠি পেয়েছেন। তিনি বলেন, চীন আমাদের সবচেয়ে বড় বাণিজ্য সহযোগী। আমরা দুই দেশের মধ্যে সম্পর্ক আরও জোরদার করতে পারি।

ব্রাজিলের প্রেসিডেন্ট হিসেবে রবিবার শপথ নিয়েছেন সাবেক প্রেসিডেন্ট ও বামপন্থী নেতা লুইজ ইনাসিও লুলা দা সিলভা। তিনি এমন এক সময়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নিলেন, যখন ব্রাজিল বাজেট সীমাবদ্ধতার মুখে দারিদ্র্য ও ক্ষুধার সঙ্গে লড়াই করছে। বিশ্লেষকরা বলছেন, তীব্র বিভক্তির দেশটিকে এক সুতোয় গাঁথতে লুলা দা সিলভাকে নানা বাধার মুখে পড়তে হবে। সূত্র: রয়টার্স

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৩.১৮

▎সর্বশেষ

ad