ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

লটারিতে ১০৫ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০৩:০৪:২৪ পিএম

ডেস্ক নিউজ : প্রবাসী বাংলাদেশি মোহাম্মদ রায়ফুল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে ‘দ্য বিগ টিকেট র‌্যাফেল ড্রতে ৩৫ কোটি দিরহাম অর্থাৎ বাংলাদেশি টাকায় ১০৫ কোটি টাকা জিতেছেন। 

নতুন বছরের প্রথম ‘বিগ টিকিট র‌্যাফেল ড্রতে’ রাজধানী আবুধাবিতে ২৪৭ সিরিজের সবচেয়ে বড় পুরস্কারটি জেতেন তিনি।

মঙ্গলবার (৩ জানুয়ারি) আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আরব আমিরাতে লটারিতে বিশাল অংকের অর্থ জেতা প্রবাসী ওই বাংলাদেশির নাম মোহাম্মদ রাইফুল। তিনি আরব অমিরাতের আল আইন শহরের বাসিন্দা এবং পেশায় একজন গাড়িচালক।

খালিজ টাইমস বলছে, আল আইন শহরের মোহাম্মদ রাইফুল গত বছরের ১০ ডিসেম্বর কেনা টিকিটে সর্বকালের সবচেয়ে বড় পুরস্কার জিতেছেন। তার টিকিট নাম্বার ছিল ০৪৩৬৭৮। 

প্রায় তিন দশক আগে ১৯৯২ সালে আবুধাবি বিমানবন্দর ও শহরের প্রচারের জন্য বিগ টিকেট লটারি চালু করা হয়েছিল। প্রতিমাসে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়। প্রথম স্থানের জন্য পুরস্কারের অর্থের মূল্য প্রতি মাসে পরিবর্তিত হয়। ইংরেজি নববর্ষ উপলক্ষে জানুয়ারিতে প্রথম পুরস্কার ছিল ৩৫ কোটি দিরহাম (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০৫ কোটি টাকা)।

এই পর্বে দ্বিতীয় পুরস্কার জিতেছেন ভারতীয় নাগরিক উমশাদ উল্লি ভেটিল। তিনি পেয়েছেন ১০ লাখ দিরহাম। আরও তিন ভারতীয় নিরশাদ নজর, রবিন কাদিয়ান ও আব্দুল বুরহান পুথিয়াভেটিল প্রত্যেকে ১ লাখ দিরহাম করে জিতেছেন।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/বিকাল ৩:০৪

▎সর্বশেষ

ad