ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বছরের শুরুতে বড় জয় পেয়ে উড়ছে ম্যানচেস্টার

Anima Rakhi | আপডেট: ০৪ জানুয়ারী ২০২৩ - ০২:২৬:২০ পিএম

স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগ ফুটবলে বছরের প্রথম ম্যাচে বড় জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। বোর্নমাউথকে অনায়াসে হারিয়েছে এরিক টেন হ্যাগের দল।

মঙ্গলবার রাতে ওল্ড ট্র্যাফোর্ডে বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়েছে ইউনাইটেড। এতে পয়েন্টের দিক থেকে তারা ধরে ফেলেছে তিনে থাকা নিউক্যাসল ইউনাইটেডকে।

ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে রাখে রেড ডেভিল্সরা। একের পর এক আক্রমণে সফরকারীদের দিশেহারা করে ফেলে এরিকসন-রাশফোর্ডরা। 

ফল পেতেও বেশি দেরি হয়নি তাদের। ২৩তম মিনিটে ক্রিস্টিয়ান এরিকসেনের চমৎকার ফ্রি কিকে ছুটে গিয়ে দারুণ ভলিতে জাল খুঁজে নেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরো।

দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা। আলেহান্দ্রো গার্নাচোর কাট ব্যাকে বল পেয়ে বুলেট গতির শটে ঠিকানা খুঁজে নেন লুক শাও। 

 ম্যাচের অন্তিম মুহূর্তে মার্কোস রাশফোডের গোলে ৩-০ গোলের জয় নিশ্চিত হয় ম্যানচেস্টার ইউনাইটেডের।

কিউটিভি/অনিমা /০৪.০১.২০২৩/দুপুর ২.২৬

▎সর্বশেষ

ad