ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ইউক্রেনের ৪০০ রুশ সেনা হত্যার দাবি, রাশিয়া বলল মাত্র ৬৩!

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১০:০০:৪৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দোনেৎস্ক এলাকায় ইউক্রেনের চালানো হামলায় ৬৩ রুশ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে মস্কো। যদিও ইউক্রেনের দাবি, এই হামলায় তাদের সেনারা ৪০০ রুশ সেনাকে হত্যা করেছে, আহত হয়েছে আরও ৩০০ জন।

রাশিয়া সোমবার জানিয়েছে, যুক্তরাষ্ট্রের দেওয়া হিমার্স গাইডেড রকেট সিস্টেম দিয়ে এই হামলা চালিয়েছে ইউক্রেন। 

এসময় দুইটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবিও করেছে রাশিয়া। তারা জানায় বাকি চারটি ক্ষেপণাস্ত্র সেনা ঘাঁটির ভবনে আছড়ে পড়ে। 

দোনেৎস্ক অঞ্চলে রাশিয়ার কর্মকর্তা দানিল বেজসোনভ বলেন, নতুন বছরের প্রথম দিনের মধ্যরাতে মাকিভকা অঞ্চলে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। মার্কিন হিমার্স ক্ষেপণাস্ত্রের এ আঘাতে একটি ভোকেশনাল স্কুল উড়ে যায়। এ ঘটনায় হতাহতের ঘটনা ঘটেছে। তবে প্রকৃত সংখ্যা এখনো অজানা।

সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ১০:০০

▎সর্বশেষ

ad