ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অতিথিকে ভুল করে হত্যা, হার্ট অ্যাটাকে মারা গেলেন নিজেও

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৯:৪২:১৬ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের কর্ণাটক রাজ্যে নতুন বছর উদযাপনের অনুষ্ঠানে নিজের বাড়িতে বেড়াতে আসা এক অতিথিকে ভুল করে গুলি করে হত্যার পর হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছেন এক বৃদ্ধ।

গত শনিবার রাতে কর্ণাটকের শিবমোগগা নগরীতে মঞ্জুনাথ ওলেকারের (৬৭) বাড়ির অনুষ্ঠানে এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, নতুন বছর উদযাপনে আকাশে ফাঁকা গুলি ছোড়ার জন্য বন্দুক প্রস্তুত করছিলেন মঞ্জুনাথ ওলেকার। কিন্তু ভুল করে ট্রিগারে চাপ পড়ায় গুলিবিদ্ধ হন তার পাশে দাঁড়িয়ে থাকা বিনয় (৩৪)। আহত বিনয়কে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রবিবার সন্ধ্যায় মারা যান তিনি।

ওলেকারের ছেলের বন্ধু ছিলেন বিনয়। তার এমন মৃত্যুতে অত্যন্ত শোকাহত হয়ে হার্ট অ্যাটাকে মারা যান ওলেকার। পুলিশ কর্মকর্তা মিথুন কুমার বিবিসি-কে এ তথ্য জানিয়েছেন।

ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। তারা জানিয়েছে, ওলেকার তার লাইসেন্স করা বন্দুকটি এর আগেও নতুন বছর উদযাপন অনুষ্ঠানে ফাঁকা গুলি ছুড়তে ব্যবহার করেছেন।

সূত্র: বিবিসি

কিউএনবি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/রাত ৯:৪২

▎সর্বশেষ

ad