ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ডিবি বললেই গাড়িতে উঠবেন না, যাচাই করবেন : হারুন

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৫:৩০:৪২ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, ডিবি পরিচয় দিয়ে কেউ গাড়িতে তুলতে চাইলে ওঠা যাবে না। আগে যাচাই করতে হবে। প্রয়োজন আশপাশের মানুষের সহযোগিতা নিতে হবে। জনগণ সচেতন হলেই অপ্রীতিকর সমস্যার সমাধান সম্ভব।

আজ সোমবার (২ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। ডিবি প্রধান বলেন, আমাদের ডিবির নাম ব্যবহার করে অনেককেই তুলে নিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। তারা ডিবির কথা বলে তুলে নিয়ে যায়। কেউ ডিবি পুলিশ বললেই গাড়িতে উঠে যাবেন না। আপনারা এক্ষেত্রে ভুয়া ডিবি পুলিশ কিনা তা যাচাই করবেন। প্রয়োজনে ৯৯৯ কল দিয়ে নিশ্চিত হবেন।

অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসতে চান না উল্লেখ করে তিনি বলেন, আপনারা আমাদের কাছে আসলে আমরা তার যথাযথ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। যারা অভিযোগ করেছেন আমরা ব্যবস্থা নিয়েছি। যাদের গ্রেপ্তার করেছি আমরা তাদের রিমান্ডে আনছি। যাতে এদের সঙ্গে আর কারা কারা জড়িত তা শনাক্ত করা যায়। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা (মতিঝিল) বিভাগ বিশেষ অভিযান পরিচালনা করে ভুয়া ডিবি পুলিশ পরিচয়দানকারী ৫ সদস্যকে গ্রেপ্তার করে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা মতিঝিল বিভাগের উপ পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুম বিপিএম’র নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:২৯

▎সর্বশেষ

ad