ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হাথুরুসিংহে আবারও কোচ হয়ে এলে খুশি হবেন মিরাজ

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৫:০২:১১ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটে শেষ হয়ে গেছে রাসেল ডমিঙ্গো জামানা। নতুন কোচ খুঁজছে বিসিবি। তবে এরই মধ্যে জোর গুঞ্জন শুরু হয়েছে, সাবেক টাইগার কোচ চন্দিকা হাথুরুসিংহে আবারও আসছেন দায়িত্বে। কিছু মিডিয়া তো দাবি করছে, দুই পক্ষের পাকা কথা হয়ে গেছে। শুধু আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর বাকি। হাথুরু আদৌ আসবেন কি না, সেটা যথাসময়ে জানা যাবে। তবে শ্রীলঙ্কান এই কোচ এলে খুশিই হবে মেহেদী মিরাজ।

মার্চে ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজ দিয়ে নতুন বছরে আন্তর্জাতিক ক্রিকেট শুরু করবে বাংলাদেশ। তার আগে জাতীয় দলের এই তরুণ অলরাউন্ডার এই সময়ে দুর্দান্ত ফর্মে আছেন। ভারতের বিপক্ষে সদ্যই ওয়ানডে সিরিজ জিতিয়েছেন দারুণ দুটি ইনিংস খেলে। বল হাতেও তিনি দুর্দান্ত। হাথুরু কোচ হয়ে এলে তিনি খুশি হবেন কি না, এমন প্রশ্নের জবাবে মিরাজ বলেন, ‘অবশ্যই। যেহেতু তার অধীনে আমার অভিষেক হয়েছিল!’

মিরাজ আরো বলেন, ‘তবে দিনশেষে আমাকে পারফর্ম করতে হবে। পারফর্ম না করলে বাংলাদেশ দলে আমি খেলতে পারব না, যে কোচই আসুক না কেন। দিনশেষে পারফর্ম করেই খেলতে হবে। আমাকে পছন্দ করুক বা না করুক এটা বড় বিষয় নয়। পছন্দ তখনই করে যখন পারফর্ম করে। তাই পারফর্ম করাই গুরুত্বপূর্ণ, যে কোচই আসুক না কেন। ’

মিরাজ বলেন, ‘কোচের ভূমিকার পাশাপাশি খেলোয়াড়দের প্রস্তুতি গুরুত্বপূর্ণ, খেলতে হবে খেলোয়াড়দেরই। নিজেদের প্রস্তুতি তাই খুবই জরুরি। এই সময়টা নিজেদের বেসিক নিয়ে কাজ করতে পারি, ঘাটতি নিয়ে কাজ করতে পারি। নতুন কোচ তাদের পরিকল্পনা সাজাবে, আমরা আমাদের ভাবনা জানাব, কিভাবে খেলতে পছন্দ করি। এটা একটা কম্বিনেশনের ব্যাপার। ’

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৫:০০

▎সর্বশেষ

ad