ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

চীনে করোনার তীব্রতার মধ্যে স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টা

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০৪:০২:১৯ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তিন সপ্তাহ আগে (০৭ ডিসেম্বর) দেশের ভেতর থাকা করোনার কঠোর বিধি-নিষেধ শিথিল করে চীন। এরপর দেশটিতে ব্যাপক সংক্রমণের খবর পাওয়া যায়। আল জাজিরার খবরে বলা হয়েছে, বেইজিং, সাংহাই এবং উহানের মতো চীনের প্রধান শহরগুলোর নাগরিকেরা স্বাভাবিক জীবনে ফিরছেন। করোনা আক্রান্তরা সুস্থ হচ্ছেন। শহরগুলোর বাসিন্দারা অর্থনৈতিক গতি স্বাভাবিক করতে পারবেন বলে আশাবাদী।

ইয়াং নামে বেইজিংয়ের একজন বাসিন্দা বলেন, করোনা মহামারি আমাদের বের হতে এবং কোনো ধরনের খেলাধুলা করার সুযোগ দেয়নি। লকডাউন প্রত্যাহারের পর এখন তারা স্বাধীন বলে মন্তব্য করেন। শনিবার এক বক্তৃতায় শি জিনপিং বলেন, ‘আমাদের এখনও লড়াই করতে হচ্ছে। সবাই অত্যন্ত সংযম সাধন করছে এবং কঠোর পরিশ্রম করছে। আমাদের সামনে সকাল। চলুন, সবাই ঐক্যবদ্ধভাবে কঠোর পরিশ্রম করি। অধ্যবসায় মানেই সফলতা, ঐক্য মানেই সফলতা।’

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/বিকাল ৩:৪৪

▎সর্বশেষ

ad