ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

উত্তর কোরিয়াকে মোকাবিলায় যে পদক্ষেপ নিচ্ছে দক্ষিণ কোরিয়া

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০২:৪২:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া যৌথ সামরিক মহড়া নিয়ে আলোচনা করছে। এই মহড়ায় মার্কিন পারমাণবিক অ্যাসেটও অন্তর্ভুক্ত থাকবে। মূলত উত্তর কোরিয়াকে মোকাবিলায় এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক-ইওল এই তথ্য জানিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র আমাদের উদ্বেগ না হওয়ার জন্য বলেছে।

তারাই সব কিছু দেখবে। তবে তা দিয়ে আমাদের জনগণকে আশ্বস্ত করা যাচ্ছে না। এই বিষয়টি মার্কিন প্রশাসনও বুঝতে পারছে। তিনি বলেন, উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি মোকাবিলায় মার্কিন পারমাণবিক ফোর্সের অপারেশনে অংশ নিতে চায় সিউল।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র থাকবে যুক্তরাষ্ট্রের অধীনে। কিন্তু পরিকল্পনা, তথ্য ভাগাভাগি, মহড়া ও প্রশিক্ষণ যৌথভাবে হওয়া উচিত। মার্কিন প্রশাসন এ ব্যাপারে ইতিবাচক বলেও জানিয়েছেন তিনি। এদিকে বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) কোরীয় উপদ্বীপের পূর্ব দিকের সাগরে স্বল্পপাল্লার তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ২:৪০

▎সর্বশেষ

ad