ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

এবার আইজিপি ব্যাজ পাচ্ছেন পুলিশের ৪৫৮ জন

Ayesha Siddika | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ০১:৩৬:১৯ পিএম

ডেস্ক নিউজ : প্রশংসনীয় ও ভালো কাজের স্বীকৃতিস্বরূপ ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন পুলিশের ৪৫৮ জন কর্মকর্তা ও সদস্য। ৩ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া পুলিশ সপ্তাহ-২০২৩ এর অনুষ্ঠানে বিশেষ ক্যাটাগরিতে মনোনীতরা পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কার পাবেন। বুধবার রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের প্যারেড গ্র্যাউন্ডে তাদের এই ব্যাজ পরিয়ে দেবেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এ সময় তিনি ব্যাজপ্রাপ্তদের হাতে সনদও তুলে দেবেন।

৩১ ডিসেম্বর পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (গোপনীয়) মোহাম্মদ আব্দুল্লাহীল বাকী এ সংক্রান্ত নির্দেশনা জারি করেন। পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা গণমাধ্যমে জানান, আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা বিধান, জনসেবামূলক কর্মকাণ্ড, মামলার রহস্য উদঘাটন, ভালো পুলিশিং, সরকারি ও ব্যক্তিগত কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি বাড়ানোসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে অবদানের ভিত্তিতে পদকের জন্য যোগ্য কর্মকর্তা ও সদস্যদের নির্বাচিত করা হয়েছে। এই পুরস্কার তাদের জনসেবার কাজে আরও উৎসাহিত করবে।

 

 

কিউটিভি/আয়শা/০২ জানুয়ারী ২০২৩/দুপুর ১:৩৩

▎সর্বশেষ

ad