ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হারের তেতো স্বাদে পিএসজির বছর শুরু

Anima Rakhi | আপডেট: ০২ জানুয়ারী ২০২৩ - ১১:৪৮:১০ এএম

স্পোর্টস ডেস্ক : ফরাসি লিগে হার দিয়ে বছর শুরু করলো পিএসজি। মেসি-নেইমার বিহীন ম্যাচে লঁসের কাছে গোলে হেরেছে ক্রিস্তোফা গালতিয়ারের দল। মৌসুমে প্রথম হারের পরও শীর্ষে পিএসজি।

রোববার ঘরের মাঠে ৩-১ গোলে জিতে পিএসজির সঙ্গে ব্যবধান কমিয়েছে দুই নম্বরে থাকা লঁস।

১৭ ম্যাাচে পিএসজির পয়েন্ট ৪৪। সমান ম্যাচে ১২ জয় ও চার ড্রয়ে লঁসের পয়েন্ট ৪০।

শীর্ষে ওঠার লড়াই দুই দলের। সাত পয়েন্ট বেশি নিয়ে এক নম্বরে ছিল পিএসজি। সুযোগ ছিল ব্যবধানটা আরও বড় করার। তবে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেনি ফরাসি জায়ান্টরা। 

ম্যাচের পাঁচ মিনিটে পিছিয়ে পড়ে পিএসজি। তিন মিনিট পর সমতায় ফিরলেও ২৮ মিনিটে লঁসকে আবারও এগিয়ে দেন লুইস ওপেন্ডা। 

প্রথমার্ধের বাকি সময়ে গোলের তেমন কোনো সুযোগ তৈরি করতে পারেনি কোনো দলই।

দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যায় লঁস। দানিলো পেরেইরার বাজে পাসে ডি বক্সের মাথায় বল হারান মার্কো ভেরাত্তি। দুই জনের পা ঘুরে পেয়ে যান ক্লদ-মরিস। ঝাঁপিয়েও তার জোরাল শটের নাগাল পাননি পিএসজি গোলরক্ষক। ৩-১ ব্যবধানে পিছিয়ে পিএসজি।

৫৪তম মিনিটে আশরাফ হাকিমির দূর পাল্লার শট ঠেকিয়ে দেন লঁস গোলরক্ষক সাম্বা। সাত মিনিট পর তিনি ব্যর্থ করে দেন এমবাপ্পের শট।  

বাকি সময়ে আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি। এতে চলতি মৌসুমে প্রথম হারের স্বাদ পেল ফরাসি জায়ান্টরা।

কিউটিভি/অনিমা/০২ জানুয়ারী ২০২৩/সকাল ১১:৪৭ 

▎সর্বশেষ

ad