ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

মারা গেছেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট

Anima Rakhi | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২২ - ০৪:৩৪:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ভ্যাটিকানের বাড়িতে মারা গেছেন সাবেক পোপ ষোড়শ বেনেডিক্ট। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।

অসুস্থতার কারণে প্রায় এক দশক আগে পোপের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন বেনেডিক্ট। ২০১৩ সালে পদত্যাগ করেছিলেন তিনি।

তার মৃত্যুতে শোক জানিয়েছে ভ্যাটিকান সিটি। 

পোপ অ্যামিরেটাস ষোড়শ বেনেডিক্ট ২০০৫ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। পোপ দ্বিতীয় জন পলের মৃত্যুর পর ২০০৫ সালের তিনি পোপ নির্বাচিত হন। 

ষোড়শ বেনেডিক্ট ভ্যাটিকানের গত ৬০০ বছরের ইতিহাসে একমাত্র পোপ যিনি শারীরিক অসুস্থতার কারণে ক্ষমতা ছেড়েছিলেন।

কিউটিভি/ অনিমা/৩১.১২.২০২২/বিকাল ৪.৩৩

▎সর্বশেষ

ad