ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

শীতার্তদের গায়ে কম্বল জড়িয়ে দিলেন আখাউড়ার ইউএনও

Anima Rakhi | আপডেট: ২০ ডিসেম্বর ২০২২ - ০১:১০:২৬ পিএম

বাদল আহাম্মদ খান,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : দাপ্তরিক কাজ শেষে রাতে বের হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। খোঁজে বের করলেন শীতার্ত অসহায়দের। দেড়শ’ শীতার্তের গায়ে তিনি জড়িয়ে দিলেন কম্বল।ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ভাসমান ও ছিন্নমূল অসহায় গরীবদের মাঝে সোমবার রাত নয়টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এসব কম্বল বিতরণ করেন ইউএনও অংগ্যজাই মারমা।

উপজেলার মোগড়া বাজার, আখাউড়া রেলওয়ে স্টেশন, খড়মপুর মাজার, আজমপুর রেলওয়ে স্টেশনে শীতার্তদের শরীরে কম্বল জড়িয়ে দেন তিনি। এ সময় শীতার্তরা সরকার তথা ইউএনওর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। আখাউড়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী এ সময় উপস্থিত ছিলেন।তাপস চক্রবর্তী জানান, গত চার-পাঁচ দিন ধরে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় অসহায় ও ছিন্নমূল মানুষের কষ্ট বেড়ে যায়। স্থানীয় সংসদ সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে দিনের বেলা দাপ্তরিক কাজ শেষে রাতে ইউএনও কম্বল বিতরণ করেন। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এসব কম্বল আসে। এখন পর্যন্ত উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রায় তিন হাজার কম্বল বিতরণ করা হয়েছে বলে জানান তিনি।

কিউটিভি/অনিমা/২০ ডিসেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০৯

▎সর্বশেষ

ad