ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

খাগড়াছড়ি রিজিয়নের উদ্যােগে বেয়ারীং অনাথ আশ্রমে আর্থিক সহায়তা শিক্ষা সামগ্রী বিতরণ

Anima Rakhi | আপডেট: ১১ ডিসেম্বর ২০২২ - ০২:৩৩:১৩ পিএম

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন দীঘিনালা উপজেলার নয়মাইল এলাকার বেয়ারীং অনাথ আশ্রমের ৩৯ জন ছাত্র/ছাত্রীর মাঝে শিক্ষা সামগ্রী ও নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।শনিবার (১১ ডিসেম্বর ২০২২ইং) বিকালের দিকে নয়মাইল এলাকার বেয়ারীং অনাথ আশ্রমে মানবিক সহায়তা প্রদান করা হয়।খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় দীঘিনালার জোন কমান্ডার, বেয়ারীং অনাথ আশ্রম এর সভাপতি, সেক্রেটারি ও খাগড়াছড়ি রিজিয়নের জিটুআই মেজর মো. জাহিদ হাসান সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।আয়োজকরা জানান, খাগড়াছড়ি সেনা রিজিয়নের পক্ষ থেকে বেয়ারীং অনাথ আশ্রমের ৩৯ জন আবাসিক ছাত্র/ ছাত্রীদের মাঝে স্কুল ব্যাগ, খাতা, কলম, পেন্সিল ও খাবারের জন্য ৫০, ০০০ হাজার টাকা প্রদান করেন খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার।

অনাথ আশ্রমের সেক্রেটারি চন্দ্র কিশোর ত্রিপুরা বলেন, ১৯৯০ সালে প্রতিষ্ঠিত হলেও এখনো পর্যন্ত সরকারী সহযোগিতার অভাবে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় অনেক চাহিদা পূরণ করা যাচ্ছে না। চলতি বছরে ০৪ জন শিক্ষার্থী এস এস সি ও ০২ জন শিক্ষার্থী এইস এস সি পরীক্ষায় অংশগ্রহণ করে সফলতার সাথে উর্ত্তীন্ন হয়েছে। তিনি আরো বলেন, সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে অনাথদের পড়ালেখাসহ অন্যান্য খরচাদি বহন অনেক সহজ হবে।

কিউটিভি/অনিমা/১১.১২.২০২২/দুপুর ২.৩২

▎সর্বশেষ

ad