ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

স্বাভাবিক হতে শুরু করেছে বাস চলাচল

superadmin | আপডেট: ১০ ডিসেম্বর ২০২২ - ০৯:৫৬:৫৮ পিএম

ডেস্কনিউজঃ রাজধানীতে বিএনপির সমাবেশের দিন শনিবার (১০ ডিসেম্বর) সকাল থেকেই গণপরিবহন কম ছিল ঢাকার রাস্তায়। তবে সমাবেশ শেষে রাজধানীর বিভিন্ন রুটে বাস চলাচল স্বাভাবিক হতে শুরু করে।

এর আগে সকাল ১১ টায় রাজধানীর গোলাপবাগে মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়। এই সমাবেশের দুদিন আগে বৃহস্পতিবার থেকে ঢাকার সঙ্গে দূরপাল্লার বাস চলাচল কমে যায়। আর শুক্রবার ও শনিবার দূর পাল্লার বাস চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

যাত্রীরা জানায়, সকাল থেকেই রাস্তায় বাস কম ছিল। তবে শেষ বিকাল থেকে বাসের দেখা মিলছে সড়কে।

রাজধানীর শেওয়াপড়ার বাসিন্দা আল-আমীন বলেন, ‘এখনো পুরোপুরি বাস চলছে না। দুই একটা বাস চলতে দেখা গেছে। তবে রিকশা ও সিএনজি চলছে।’

গণমাধ্যমকর্মী কবির হোসেন বলেন, ‘রাস্তায় বাস চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে।’

বিপুল/১০.১২.২০২২/ রাতে ৯.৫২

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad