ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

ঝালকাঠিতে স্কুল টাইমে ইউনিফর্ম পরে ছাত্র-ছাত্রী ঘোরাফেরা করলেই ব্যবস্থা জেলা প্রশাসক নিঝুম

Anima Rakhi | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২২ - ০৯:৩৬:০৫ পিএম

গাজী মো.গিয়াস উদ্দিন বশির,ঝালকাঠি:  কোনো শিক্ষার্থী স্কুল টাইমে ইউনিফর্ম পরে বাইরে ঘোরাফেরা বা কোথাও আড্ডা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঝালকাঠির নতুন জেলা প্রশাসক ফারাহ গুল নিঝুম।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি একথা বলেন। জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামাল হোসেন, জেলা তথ্য অফিসার আহসান কবীর প্রমুখ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় ডিসি আরও বলেন, নদীমাতৃক জেলা ঝালকাঠিতে নদীভাঙনসহ যেসব সমস্যা রয়েছে সরেজমিনে পরিদর্শন করে তা সমাধানের চেষ্টা করা হবে। এসময় সমস্যা সমাধানে ও দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন নবাগত জেলা প্রশাসক।

কিউটিভি/অনিমা/০৯.১২.২০২২/রাত ৯:৩৪

▎সর্বশেষ

ad