ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

গাজায় হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

Ayesha Siddika | আপডেট: ২১ জুলাই ২০২৬ - ০৭:০৩:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গাজা উপত্যকায় এক যৌথ অভিযান চালিয়ে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহিম শাবান নাসমানকে হত্যা করার দাবি করেছে ইসরাইলি সামরিক বাহিনী। নিহত নাসমান হামাসের গাজা সিটি ব্রিগেডের অপারেশন বিভাগের প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন।

মঙ্গলবার (২১ জুলাই) ইসরাইলি সেনাবাহিনীর দেওয়া এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের সঙ্গে যৌথভাবে গত শনিবার এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সামরিক সূত্রে আরও বলা হয়েছে, আধাম ইব্রাহিম শাবান নাসমান অতীতে হামাসের এলিট ইউনিট ‘নুখবা’ স্পেশাল ফোর্সের কমান্ডার হিসেবে কাজ করেছেন।
ইসরাইলি কর্তৃপক্ষের দাবি, ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডে পরিচালিত নজিরবিহীন হামলায় তিনি সরাসরি অংশ নিয়েছিলেন এবং একাধিক ব্যক্তিকে জিম্মি করার ঘটনার সঙ্গে জড়িত ছিলেন।

সূত্র: আল-জাজিরা।

 

 

আয়শা/২১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৭:০২

▎সর্বশেষ

ad