ব্রেকিং নিউজ
যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখছে ভারত: জয়সওয়াল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর সেনা হেফাজতে এক সপ্তাহে বিশ্বে তেলের দাম বাড়ল ১২ শতাংশ যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ করতে চীনের নতুন ‘এআই জোট’ দাপুটে জয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ

‘মার্কিন-ইরান সংঘাতে জড়াতে অনিচ্ছুক ইসরাইল’

Ayesha Siddika | আপডেট: ২১ জুলাই ২০২৬ - ০৬:৫৫:৩২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সাম্প্রতিক সামরিক সংঘাতে যুক্ত হওয়ার বিষয়ে কোনো আগ্রহ নেই ইসরাইলের। দেশটির চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ স্থানীয় সংবাদমাধ্যমের কাছে বিষয়টি স্পষ্ট করেছেন। সম্প্রতি এক সম্মেলনে তিনি জানান, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে ইসরাইল স্বপ্রণোদিত হয়ে এই উত্তেজনার অংশ হতে চায় না।

ইসরাইলের দৈনিক সংবাদপত্র হারেৎজ-এর প্রতিবেদন অনুযায়ী স্মোটরিচ বলেন, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার এই সীমিত দ্বন্দ্বের বর্তমান পরিস্থিতিটিই আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত এবং সেরা। আমরা আগ বাড়িয়ে এই সংঘাতের মধ্যে নিজেদের জড়িয়ে নিতে চাই না। উল্লেখ্য, গত এপ্রিলের যুদ্ধবিরতির পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দরকষাকষি চলাকালে ওয়াশিংটনের অনুরোধেই ইসরাইল মূলত এই সংঘর্ষ থেকে দূরে রয়েছে।
গত মাসে দুই দেশের মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হলেও তা বেশিদিন স্থায়ী হয়নি। স্বল্পমেয়াদী এই বিরতির পরপরই হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পুনরায় পাল্টাপাল্টি হামলা শুরু হয়। তবে এই নতুন উত্তেজনার মধ্যেও নিজেদের আগের নিরপেক্ষ অবস্থানেই অটল রয়েছে ইসরাইল।

সূত্র: দ্য গার্ডিয়ান।

 

 

আয়শা/২১ জুলাই ২০২৬,/সন্ধ্যা ৬:৫৪

▎সর্বশেষ

ad