ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিজয়ের ৫১ বছর ও শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন

Anima Rakhi | আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ - ১২:৪২:০৫ পিএম
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালী হানাদার মুক্ত দিবস ও বিজয়ের ৫১ বছরে নোয়াখালী মুক্ত স্কয়ারে বীর শহীদদের স্মরণে আলোক প্রজ্জ্বলন করা হয়েছে।বুধবার(৭ ডিসেম্বর) সন্ধ্যায় ‘আলোর পরশে কাটুক আঁধার’ এমন প্রতিপাদ্য নিয়ে এ আয়োজন করে প্রজন্ম আলো, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটার ও স্থানীয় সাংবাদিকবৃন্দ।

মুক্তিযুদ্ধের সবশেষ যুদ্ধের স্মৃতি বিজড়িত পিটিআই সম্মুখে আয়োজিত আলোক প্রজ্জ্বলন ও সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন, কবি মিন্টু সারেং, লক্ষ্মীনারায়ণপুর থিয়েটারের সাধারণ সম্পাদক নাট্যনির্দেশক ফরিদ উদ্দিন মনু, সাংবাদিক আবু নাছের মঞ্জু, জামাল হোসেন বিষাদ, প্রজন্ম আলোর সংগঠক কামাল মাসুদ প্রমূখ। 

বক্তাগণ নোয়াখালী মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে সকলকে এগিয়ে আসার আহবান জানান। 

কিউটিভি/অনিমা/০৮.১২.২০২২/দুপুর ১২:৪১

▎সর্বশেষ

ad