ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ০২:১৬:২২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। তাকে অভিসংশনের উদ্যোগ নিতে পারে দেশটির আইনসভা। এ বিষয়ে তদন্ত করতে গঠিত স্বাধীন প্যানেলের তৈরি প্রতিবেদন আইনসভার কাছে দেওয়া হয়েছে। প্রতিবেদন যাছাই করে আগামী সপ্তাহে অভিশংসনের প্রক্রিয়া শুরু করা হবে কি না- সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। 

রামাফোসার বিরুদ্ধে অভিযোগ, তিনি তার পদের অপব্যবহার করেছেন এবং হয়তো দুর্নীতিবিরোধী আইনও ভঙ্গ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করেছেন রামাফোসা। 

২০২০ সালে রামাফোসার খামার থেকে ৪ মিলিয়ন ডলার চুরি হয়। এসব অর্থ ফার্নিচারের ভেতরে লুকানো ছিল। পরে অভিযুক্তদের আটক করে অর্থ উদ্ধার করা হয়। তবে এত বড় অঙ্কের অর্থ কেন ফার্নিচারের ভেতরে লুকানো ছিল, সেই অর্থের বিষয়ে রামাফোসা ঘোষণা দিয়েছিলেন কী না তা নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু তাই নয়, চোরদের অর্থ দিয়ে এ বিষয়টি ধামাচাপা দেওয়ারও অভিযোগ উঠেছে প্রেসিডেন্টের বিরুদ্ধে।

এদিকে, রামাফোসা জানিয়েছেন, যেসব অর্থ তার ফার্ম থেকে চুরি হয়েছে তা তিনি মহিষ বিক্রি করে জমা করেছিলেন। তিনি তার নির্বাচনী শপথ ভঙ্গ করেননি। কোনো অন্যায় করেননি।

রামাফোসার দল আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস (এএনসি) বৃহস্পতিবার তার কার্যনির্বাহী দলের সাথে একটি বৈঠক করবে। সেখানে বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। ২০২৪ সালে তিনি দলের সাথে নির্বাচন করতে পারবেন কি না সে বিষয়েও সিদ্ধান্ত হতে পারে।

সূত্র : বিবিসি

কিউটিভি/অনিমা/০১.১২.২০২২/দুপুর ২.১৬

▎সর্বশেষ

ad