ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

শিশু আলিনার মাথা উদ্ধার

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ০১:৩২:০৩ পিএম

ডেস্ক নিউজ : চট্টগ্রামে অপহরণের পর ছয় টুকরো করা শিশু আলিনা ইসলাম আয়াতের লাশের আরেকটি অংশ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম মহানগরীর বন্দরটিলার আকমল আলী ঘাটসংলগ্ন স্লুইসগেট এলাকা থেকে আলিনার মাথা উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। 

বিষয়টি নিশ্চিত করেছেন পিবিআই চট্টগ্রামের পরিদর্শক মোস্তাফিজুর রহমান চৌধুরী।

তিনি গণমাধ্যমকে জানান, ছয় দিন ধরে তারা তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন। আজ সকালে পিবিআইয়ের একটি দল ঘটনাস্থলে গেলে স্থানীয় জেলেরা একটি খণ্ডিত মাথা দেখতে পাওয়ার কথা জানান। পরে মাথাটি উদ্ধার করে আলিনার পরিবারকে খবর দেওয়া হয়। পরিবার নিশ্চিত করেছে মাথাটি আলিনারই।

এর আগে বুধবার বিকালে একই এলাকা থেকে আলিনার দুটি পা উদ্ধার করা হয়েছিল।

প্রসঙ্গত, গত ১৫ নভেম্বর নিখোঁজ হয় আলিনা। নিখোঁজের ১০ দিন পর পরিবারের সদস্যরা জানতে পারেন, ৫ বছরের শিশু আলিনাকে হত্যা করে ছয় টুকরো করে ফেলে দেওয়া হয়েছে।

নগরের ইপিজেড থানার বন্দরটিলা এলাকায় আলিনাদের বাসা। তার বাবা সোহেল রানা। তিনি স্থানীয় একটি মুদিদোকানের মালিক। বাসার পাশের একটি মক্তবে পড়তে যাওয়ার সময় আলিনাকে অপহরণ করা হয়েছিল।

পুলিশ বলছে, মুক্তিপণ আদায়ের জন্য আলিনাকে অপহরণ করেছিলেন তাদের বাসার ভাড়াটিয়া আবির মিয়া (১৯)।

২৫ নভেম্বর আবিরকে গ্রেফতার করা হয়। তিনি খুনের কথা পুলিশের কাছে স্বীকার করেন।
 

কিউটিভি/অনিমা/০১.১২.২০২২/দুপুর ১.৩১

▎সর্বশেষ

ad