ব্রেকিং নিউজ
৯ রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণ ১ লাখ ৮৮ হাজার ৭০১ কোটি টাকা মধ্যপ্রাচ্যে একযোগে ৫ দেশে ইরানের অতর্কিত হামলা বন্যায় মৃত্যু বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ পানিবন্দী মানুষের জীবন-সম্পদ রক্ষায় সর্বোচ্চ সতর্কতা ও সমন্বয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর ‘জমির উদ্দিন সরকার শুধু রাজনীতিবিদ নন, ছিলেন একটি প্রতিষ্ঠান’ রাত ১টার মধ্যে ১৭ জেলায় অতিভারী বৃষ্টির আভাস খামেনির হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানের চট্টগ্রামের বন্যা উন্নতির পূর্বাভাস, সিলেট-রংপুরে শঙ্কা চট্টগ্রাম অঞ্চলে দুর্যোগ মোকাবেলায় প্রধানমন্ত্রীর ১০ পদক্ষেপ খামেনির জানাজা-দাফন প্রক্রিয়ায় অংশ নেন ৪ কোটিরও বেশি মানুষ

আবারও হাসপাতালে ফুটবল কিংবদন্তী পেলে

Anima Rakhi | আপডেট: ০১ ডিসেম্বর ২০২২ - ১২:৪৯:৩৯ পিএম

স্পোর্টস ডেস্ক : অনেক দিন ধরেই বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন ব্রাজিলের তিন বিশ্বকাপের নায়ক কিংবদন্তি পেলে। যে কারণে কাতার বিশ্বকাপেও দলের খেলা দেখতে আসতে পারেননি তিনি। এরই মধ্যে  বুধবার তাকে আবারও ভর্তি করতে হয়েছে হাসপাতালে।

যদিও তার কন্যা কেলি নাসিমেন্তো তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, কোনো জরুরী অবস্থা তৈরি হয়নি।

মঙ্গলবার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে পেলেকে। সঙ্গে রয়েছেন তার স্ত্রী মার্সিয়া আওকিও।

হাসপাতাল সূত্রে খবর, এর আগে বিভিন্ন কারণে পেলেকে হাসপাতালে ভর্তি করানো হলেও শরীর ফুলে যাওয়ার ঘটনা এই প্রথম হয়েছে।

পেলে কন্যা কেলি তার ইনস্টাগ্রামে লিখেছেন, ‘সংবাদ মাধ্যমে আমার বাবার স্বাস্থ্য সম্পর্কে অনেক শঙ্কা ছড়ানো হচ্ছে। আমার বাবাকে হাসপাতালে নেওয়া হয়েছে ওষুধ রেগুলেশনের জন্য। কোনো ইমার্জেন্সি বা নতুন কোনো অবস্থার অবনতি ঘটেনি।’ 

গেল বছরের সেপ্টেম্বরে ৮২ বছর বয়সী পেলের কোলোন থেকে টিউমার অপরাসরণ করা হয়। এরপর থেকেই তিনি হাসপাতালে নিয়মিত বিরতিতে আসা-যাওয়ার মাঝে আছেন।

এবারের হাসপাতালে ভর্তির কারণ হিসেবে ইএসপিএন ব্রাজিল জানায়, তার কিছু কার্ডিয়াক ইস্যু আছে। তার মেডিক্যাল স্টাফরাও শঙ্কা প্রকাশ করেছেন, কারণ তাকে কেমোথেরাপি দিয়েও প্রত্যাশিত অবস্থায় আনা যাচ্ছে না।

কিউটিভি/অনিমা/০১.১২.২০২২/দুপুর ১২.৪৯

▎সর্বশেষ

ad