ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

গোলাগুলির এক সপ্তাহ পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত খুলল পাকিস্তান

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৮:২৭:০৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : গুলিতে পাকিস্তানের একজন নিরাপত্তারক্ষী নিহতের পর আফগানিস্তানের সঙ্গে সীমান্ত ক্রসিং বন্ধ করেছিল পাকিস্তান। তবে ঘটনার এক সপ্তাহ পর গুরুত্বপূর্ণ চামান সীমান্ত ক্রসিং খুলে দিয়েছে পাকিস্তান। বেলোচিস্তানের দক্ষিণপশ্চিম প্রদেশ চামানের একজন কর্মকর্তা সোমবার সীমান্ত ক্রসিং খোলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ব্যবসা এবং পথচারী পারাপারসহ দুই দেশের সীমান্তের সকল কার্যক্রম শুরু হয়েছে।

একজন কর্মকর্তা আল জাজিরাকে বলেন,পাকিস্তান এবং আফগানিস্তান কর্তৃপক্ষের মধ্যে বৈঠকের পর চামান বর্ডার ক্রসিং যা ‘ফ্রেন্ডশিপ গেট’ নামেও পরিচিত খোলা হয়েছে। চামান সীমান্তের কর্মকর্তা আব্দুল হামেদ জাহরি বলেন, আফগান কর্তৃপক্ষ গত সপ্তাহের ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে নিশ্চয়তা দিয়েছে।

চামান বর্ডারটি পাকিস্তানের প্রাদেশিক রাজধানী কোয়েটা থেকে ১২০ কিলোমিটার উত্তরপশ্চিমে অবস্থিত। আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে এটা অন্যতম ব্যস্ততম বর্ডার। প্রতিদিন হাজার হাজার মানুষ এই সীমান্ত ব্যবহার করে। গত ১৩ নভেম্বর গুলির পর সীমান্ত বন্ধ করা হয়। 

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:২৪

▎সর্বশেষ

ad