ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইরাক ও সিরিয়ায় স্থল অভিযান শুরুর ইঙ্গিত দিলেন এরদোয়ান

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৮:১৯:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান উত্তর ইরাক এবং সিরিয়ায় স্থল অভিযানের ইঙ্গিত দিয়েছেন। ‘সন্ত্রাসী হুমকি’ নির্মুলের অংশ হিসেবে তিনি এই অভিযানের ঘোষণা দিতে যাচ্ছেন বলে তুরস্কের স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

সম্প্রতি তুরস্কে এক বোমা হামলায় ৬ জন নিহত হন। এরপর উত্তর সিরিয়ায় বিমান হামলা শুরু করে তুরস্ক। সোমবার সিরিয়া থেকে ছোড়া রকেট হামলায় তুরস্কের তিন নাগরিক নিহত হয়েছে। এরপর এরদোয়ান সরকার উত্তর সিরিয়া এবং উত্তর ইরাকে অবস্থান করা কুর্দি বিদ্রোহীদের দমনে স্থল অভিযানে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। সোমবার এক বক্তৃতায় এরদোয়ান বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে তুরস্ক নিরব থাকবে না। 

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:১৯

▎সর্বশেষ

ad