ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

শুরুর ৮ মিনিটে মাঠ ছাড়লেন ইরান গোলরক্ষক

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৮:০৬:২৫ পিএম

ডেস্ক নিউজ : ম্যাচের শুরুতেই বড় ধরনের ধাক্কা খেলো ইরান। ইংল্যান্ডের বিপক্ষে  ম্যাচের অষ্টম মিনিটেই মাথায় প্রচণ্ড আঘাত পেয়ে মাঠ ছাড়েন গোলরক্ষক আলিরেহা বেইরানভান্ড। নিজ দলের ডিফেন্ডার মাজেদ হুসেইনির সঙ্গে মাথায় মাথায় ঠুকে যায় তার।

তাঁর পরিবর্তে মাঠে নামেন হোসেইন হোসেইনি। প্রাথমিক চিকিৎসা নিয়ে মাঠ ছাড়তে চাইছিলেন না আলিরেজা। ডাগ আউট থেকে কোচও নির্দেশনা দিচ্ছিলেন গোলরক্ষক পরিবর্তনের, বদলি গোলরক্ষক হোসেন হোসেইনিকে প্রস্তুতও করেন মাঠে নামানোর জন্য। কিন্তু আলিরেজা ছাড়তে চাইছিলেন না মাঠ। খেলবেন বলে পাল্টে ফেলেন রক্তাক্ত জার্সি।

কিন্তু মাথার আঘাতটি গুরুতর হওয়ায় মিনিট দুয়েকের মাথায় আর দাঁড়াতেই পারলেন না এই ইরানিয়ান গোলরক্ষক। মাঠে শুয়ে পড়া এই গোলরক্ষককে মাঠ ছাড়তে হলো স্ট্রেচারে করেই।

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৮:০৫

▎সর্বশেষ

ad