ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইউক্রেনের জাপোরিঝিয়ায় গোলার খবর অত্যন্ত উদ্বেগের: জাতিসংঘ

Ayesha Siddika | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৭:৩১:৩৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : জাতিসংঘের আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার (আইএইএ) প্রধান রাফায়েল গ্রসি ইউক্রেনের জাপোরিঝিয়া বিদ্যুত্ কেন্দ্রে গোলার ঘটনায় আবারও উদ্বেগ প্রকাশ করেছেন। রবিবার রাশিয়ার অধিকৃত দক্ষিণ-পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের কাছে ১২টির বেশি বিস্ফোরণ ঘটে। এর প্রতিক্রিয়ায় (আইএইএ) প্রধান সে অঞ্চলে যুদ্ধ বন্ধ করার জন্য জরুরি আহ্বান জানান। তিনি সেদিন বলেন, ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রটি অল্পের জন্য দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে।

জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দলের সোমবার ঘটনাস্থলে গিয়ে গোলাবর্ষণের বিষয়ে একটি মূল্যায়ন করার কথা।রাফায়েল গ্রসি সোমবার বলেন, ‘গতকাল (রবিবার) এবং আজ সকালে আমাদের দলের কাছ থেকে পাওয়া খবর অত্যন্ত উদ্বেগজনক। ’তিনি বলেন, এই গুরুত্বপূর্ণ পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের কাছে বিস্ফোরণ ‘সম্পূর্ণভাবে অগ্রহণযোগ্য। ’আইএইএ প্রধান যত তাড়াতাড়ি সম্ভব কেন্দ্রটির চারপাশে একটি পারমাণবিক নিরাপত্তা বলয় প্রতিষ্ঠার বিষয়ে একমত হওয়া ও তা বাস্তবায়ন করার জন্য ইউক্রেন এবং রাশিয়া উভয়ের প্রতিই আহ্বান জানান।

গ্রসি বলেন, ‘নিরাপত্তা অঞ্চলটি বাস্তবে পরিণত না হওয়া পর্যন্ত আমি হাল ছাড়ছি না। চলমান গোলাবর্ষণ যেমনটা প্রমাণ করছে, এটি আগের যে কোনো সময়ের চেয়ে এখন বেশি প্রয়োজন। ’বিদ্যুেকন্দ্রটির কর্মকর্তাদের দেওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে আইএইএ টিম বলছে, কেন্দ্রটির কিছু ভবন, যন্ত্র ও সরঞ্জামের ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত পারমাণবিক নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ কিছু ক্ষতিগ্রস্ত হয়নি। কোনো হতাহতেরও খবর পাওয়া যায়নি। ইউক্রেন বলছে, চলতি শীতে বিদ্যুত্ সরবরাহ বন্ধ করে দিয়ে ইউক্রেনীয়দের ঠাণ্ডায় জমিয়ে মারতে চায় রাশিয়া।

রাশিয়ার উদ্বেগ

এদিকে রাশিয়া জাপোরিঝিয়া কেন্দ্রে গোলার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। রুশ প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন বলেছে, তারা রবিবার জাপোরিঝিয়া কেন্দ্রে নতুন করে গোলাবর্ষণের কারণে উদ্বিগ্ন। রাশিয়া হামলা বন্ধ করতে অন্যান্য দেশগুলোর তাদের প্রভাব খাটানোর আহ্বান জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার সকালে সাংবাদিকদের বলেন, ‘আমরা এতে উদ্বিগ্ন না হয়ে পারি না।

আমরা বিশ্বের সব দেশকে তাদের প্রভাব ব্যবহার করার আহ্বান জানাই যাতে ইউক্রেনের সশস্ত্র বাহিনী এটি করা বন্ধ করে। ’ইউক্রেন ও রাশিয়া উভয়ই পরস্পরকে জাপোরিঝিয়ায় গোলাবর্ষণের জন্য দায়ী করেছে। তবে কোন পক্ষ দায়ী তা বিবিসি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি। সূত্র: বিবিসি

 

 

কিউটিভি/আয়শা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৭:৩০

▎সর্বশেষ

ad