ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

সিকৃবির ষষ্ঠ উপাচার্য ডা. জামাল উদ্দিন ভূঞা

Anima Rakhi | আপডেট: ২১ নভেম্বর ২০২২ - ০৬:৪৩:৪৪ পিএম

ডেস্ক নিউজ : সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) নতুন ভিসি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানের প্যারাসাইটোলজি বিভাগের অধ্যাপক ডা: মো. জামাল উদ্দিন ভূঞা। তিনি বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ ভিসি হিসেবে নিয়োগ পেলেন। 

সোমবার (২১ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মোছা. রোখছানা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন ২০০৬ এর ১০(১) ধারা অনুযায়ী অধ্যাপক ডা. জামাল উদ্দিন ভুঞা কে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন এবং ভিসি পদের সব সুযোগ-সুবিধা তিনি ভোগ করবেন।

সিকৃবির ভিসি হওয়ার আগে তিনি বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু একাডেমিক ও প্রশাসনিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। 

অধ্যাপক জামাল উদ্দিন ব্রাক্ষনবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক। 

কিউটিভি/অনিমা/২১ নভেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:৪৩

▎সর্বশেষ

ad