ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

কাহারোলে ঐতিহাসিক কান্তজীউ রাস মেলার উদ্বোধনে প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি

Anima Rakhi | আপডেট: ০৮ নভেম্বর ২০২২ - ০৫:২৭:৫৯ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে গতকাল সোমবার রাতে রাজ দোবোত্তর এস্টেটের আয়োজনে ঐতিহাসিক কান্তজীউ মন্দিরে শ্রীশ্রী কান্তজীউ’র রাস উৎসব উপলক্ষ্যে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও ফিতা কেটে মাস ব্যাপী মেলার উদ্বোধন করেন নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। উদ্বোধন কাল তিনি বলেন শেখ হাসিনা অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে সংগ্রাম করে করে যাচ্ছেন। যতদিন শেখ হাসিনা ক্ষমতায় থাকবেন, ততদিন এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। ইতিপূর্বে ধর্মীয় উস্কানি দিয়ে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা চালানো হয়েছে।

বর্তমান সরকারের নেতৃত্বে ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা হলে এদেশে কেউ আর কোন সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করতে পারবে না। উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশিষ চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রেজওয়ানুল হক, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরুপ কুমার বকসী বাচ্চু, স্বাগত বক্তব্য রাখেন দিনাজপুর রাজ দেবোত্তর এস্টেট এর এজেন্ট রনজিৎ ুমার সিংহ। শুভেচ্ছা বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্ঠান ঐক্য পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং।

পবিত্র গীতা পাঠ করেন বিশিষ্ট ডায়াবেটিস বিশেষজ্ঞ চিকিকৎসক ও এস্টেট এর সদস্য ডি সি রায়। উল্লেখ্য, প্রতি বছর বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় এই রাস উৎসব পালিত হয়। রাস উৎসব উপলক্ষে বসে রাস মেলা। মেলায় দেশের প্রায় সব জেলা ছাড়াও ভারত থেকেও শতশত নারী-পুরুষ ভক্ত-পূণ্যার্থী ও দেশী-বিদেশী বিপুল সংখ্যক পর্যটকেরা মেলায় আসেন। নির্মল বিনোদনের জন্য সার্কাসসহ ধর্মীয় কীর্ত্তনগান ছাড়াও হিন্দু ধর্মীয় বই-পুস্তক, শাঁখা-সিদুর, শড়খ, বালা, চুড়িসহ নানান পণ্যের পসরা সমৃদ্ধ দোকান মেলায় শোভা পেয়েছে।

কিউটিভি/অনিমা/০৮.১১.২০২২/বিকাল ৫.২৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad