ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

বৃষ্টিতে ওভার কমল ৪, বাংলাদেশের লক্ষ্য ১৫১

superadmin | আপডেট: ০২ নভেম্বর ২০২২ - ০৫:৪১:২৩ পিএম

ডেস্কনিউজঃ বৃষ্টি থেমে গেছে। কিছু সময়ের মধ্যেই খেলা ফের শুরু হবে। কার্টল ওভারে বাংলাদেশের লক্ষ্য ১৬ ওভারে ১৫১ রান। তার মানে বাকি ৯ ওভারে দরকার ৮৫ রান।

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে বৃষ্টি শুরুর আগে ৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে ৬৬ রান করে বাংলাদেশ। ২১ বলে ফিফটি পূর্ণ করা লিটন অপরাজিত আছেন ২৬ বলে ৫৯ রানে। ১৬ বলে ৭ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।

বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে প্রথমে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটিতে ভর করে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রান করে ভারত।

দলের হয়ে ৪৪ বলে ৮ চার আর এক ছক্কায় সর্বোচ্চ ৬৪ রান করেন সাবেক অধিনায়ক বিরাট কোহলি।

টুর্নামেন্টের শুরু থেকে অফ ফর্মে থাকা লোকেশ রাহুল বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমেই তাণ্ডব শুরু করেন। ৩২ বলে তিন চার আর ৪টি ছক্কার সাহায্যে ৫০ রান করা রাহুলকে ফেরান সাকিব।

সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ফর্মে রয়েছেন সূর্যকুমার যাদব। ভারতীয় এই তারকা ব্যাটসম্যানকে বোল্ড করে সাজঘরে পাঠান সাকিব। তার আগে ১৬ বলে চারটি বাউন্ডারির সাহায্যে ৩২ রান করেন সূর্যকুমার।

বিরাট কোহলি ও লোকেশ রাহুলের জোড়া ফিফটি আর সূর্যকুমারের ৩২ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে ভারত।

বাংলাদেশ দলের হয়ে ৪ ওভারে ৪৭ রান খরচ করে ৩ উইকেট নেন তরুণ পেসার হাসান মাহমুদ। ৩৩ রানে ২ উইকেট নেন অধিনায়ক সাকিব।

বিপুল/ ০২.১১.২০২২/ বিকাল ৫.৩২

▎সর্বশেষ

ad