ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বোচাগঞ্জে ১৪ কেজি গাঁজা সহ একজন আটক

Anima Rakhi | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ - ০২:৩৪:৫০ পিএম

মোঃ আশিকুর ইসলাম,বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি : দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ ১৪ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।জানা গেছে, গোপন সুত্রের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতেৃত্বে সঙ্গীয় ফোর্স গত ১৫ আক্টোবর শনিবার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে দিনাজপুর – সেতাবগঞ্জ সগকের হাট মাধবপুর থেকে মোটর সাইকেলে বহন করার সময় হাতে নাতে ১৪ কেজি গাঁজা সহ উপজেলার চন্ডিপুর গ্রামের জবদুল হকের পুত্র মোঃ সোহেল রানা(৩২) কে আটক করে।

বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত মাদব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে গাঁজা এনে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে দেশের বিভিন্ন জায়গায় খুচরা মাদক বিক্রেতাদের কাছে গাঁজা বিক্রি করতো বলে স্বীকার করেছে। এব্যাপারে বোচাগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-০৪।

কিউটিভি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:৩৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad