ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

বিশ্বভ্রমণে নেপালি যুবককে ফুলবাড়ীতে ফুল দিয়ে শুভেচ্ছা জানান পৌর মেয়র 

Anima Rakhi | আপডেট: ১৬ অক্টোবর ২০২২ - ০২:০৫:২২ পিএম

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : বিশ্বভ্রমণে বাংলাদেশে আসা নেপালি যুবক পায়ে হেঁটে এসেছেন হিলি থেকে ফুলবাড়ীতে। গত শনিবার সন্ধ্যা ৬ টায় ফুলবাড়ী উপজেলার জেলা পরিষদ ডাক বাংলায় আসলে নেপালি যুবক ইঃ কে ও বাংলাদেশী যুবক হেমোয়েদ ইসাহাফ মুনকে ফুলবাড়ী পৌরসভার মেয়র মোঃ মাহমুদ আলম লিটন ও দৈনিক ভোরের আকাশের প্রকাশক এসএম আব্দুল্যাহ্ নুরুজ্জামান নেপালি যুবক ও বাংলাদেশী যুবককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

নেপালী যুবকের সঙ্গে বাংলাদেশে পায়ে হেঁটে ভ্রমণের বিষয়ে পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন ও দৈনিক ভোরের আকাশ পত্রিকার প্রকাশক এসএম আব্দুল্যাহ্ নুরুজ্জামান এর সাথে দীর্ঘক্ষণ কথা হয়। তারা দু’জনেই শনিবার বিকেলে হেঁটে হিলি সড়ক দিয়ে বিরামপুর হয়ে ফুলবাড়ীতে পৌছেন। এ সময় এলাকার অনেক মানুষ তাদেরকে স্বাগত জানায়।

জানা গেছে, তিনি পায়ে হেঁটে বিশ্বভ্রমণে বের হয়েছেন। ২৭ বছরের ঐ যুবকের বাড়ি নেপালের রাজধানী কাঠুমুন্ডুর থাপাথালি। তার নাম ‘ইহ’ ও বাংলাদেশী যুবকের নাম হেমোয়েদ ইসাহাব মুন। ১৮ সেপ্টেম্বর টেকনাফ থেকে পায়ে হেঁটে বাংলাদেশ ভ্রমণ শুরু করেন। ২৬০ দিন আগে কাঠমুন্ডু থেকে যাত্রা করেছিলেন ই ৫৪৮৫ কি:মি: পথ তারা পাড়ি দিয়ে বাংলাদেশে আসেন।

২৬ দিন আগে টেকনাফের শাহ পরীর দ্বীপ থেকে তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট এর পথে হেঁটে রওনা দেন ঐ যুবক। ১৪বছর বয়সে ই স্কুল ছাড়েন এবং ছেড়েছেন পরিবার এর পর বিশ্ব ভ্রমনের তার জীবন সঙ্গী। শুরু থেকে ই স্বপ্ন ছিল সারা বিশ্ব ভ্রমন করবেন। ২০১৫ সালে পায়ে হেঁটে পুরো নেপাল ঘুরেছেন। সময় লেগেছে প্রায় ১ বছর এরও বেশি। গতকাল রবিবার সকাল ৭টায় নেপালি যুবক মি. ই ও বাংলাদেশী যুবক হেমোয়েদ ইসহাব মুন পাঁয়ে হেঁটে সৈয়দপুর হয়ে জিরো পয়েন্টে যাবেন।

 

কিউটিভি/অনিমা/১৬ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ২:০৫

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad