ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ - ০৯:১২:৩৫ পিএম
রফিকুল ইসলাম সুজন,রাণীশংকৈল( ঠাকুরগাঁও)প্রতিনিধি :  ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা হলরুমে বৃহস্পতিবার ১৩ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সোহেল সুলতান জুলকার নাইন কবিরের সভাপতিত্বে সভায় উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম, সহকারি কমিশনার (ভূমি) ইন্দ্রজিৎ সাহা,অধ্যক্ষ জাকির হোসেন, পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল লতিফ শেখ, বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান, ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, আবুল কালাম ,আবুল কাসেম ও আব্দুল বারী, প্রেসক্লাব সভাপতি অধ্যাপক(অবঃ)আনোয়ারুল ইসলাম ,সম্পাদক আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুজন সহ কমিটির অন্য সদস্য ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নিজ নিজ তথ্য দিয়ে বক্তব্য দেন। ইউপি চেয়ারম্যান আবুল কাসেম তার বক্তব্যে এলাকায় চুরি বিশেষত গরু চুরি বৃদ্ধির কথা বলেন।ইউপি চেয়ারম্যান আবুল কালাম তার বক্তব্যে পৌর এলাকায় ভ্যানসহ বিভিন্ন যানবাহন থেকে টাকা তোলার বিষয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেন।এছাড়াও বক্তারা বিভিন্ন স্থানে মাদক বিক্রি ও সেবনের কথা বলেন।
পুলিশ পরিদর্শক তার বক্তব্যে উপজেলায় সম্প্রতি চুরি বিশেষত গরু চুরি বৃদ্ধির কথা স্বীকার করেন। এবিষয়ে তিনি থানায় শুধু জিডি নয় সরাসরি মামলা দায়ের করার কথা বলেন। মাদক নিয়ন্ত্রণে তিনি পুলিশকে সহযোগিতা করান জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করেন। ইউএনও তার বক্তব্যে চুরি ও মাদকের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ পরিদর্শকের দৃষ্টি আকর্ষণ করেন। পৌরসভায় ভ্যান ও যানবাহনে টাকা নেওয়ার বিষয়ে ইউএনও মেয়রের সাথে কথা না বলে কিছু বলা যাবেনা বলে বলেন। উপজেলা চেয়ারম্যানও একই কথা বলেন।

কিউটিভি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ৯:১১

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad