ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ডোমারে চলতি বছরের সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেন উপজেলা স্বাস্থ্য বিভাগ

Anima Rakhi | আপডেট: ১৩ অক্টোবর ২০২২ - ০৬:০৮:১৬ পিএম

আনিছুর রহমান মানিক, ডোমার (নীলফামারী) প্রতিনিধি : চলতি বছরের সেপ্টেম্বর মাসের প্রদত্ত সেবা সমূহের পরিসংখ্যান প্রকাশ করেছে নীলফামারীর ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যা জাতীয় স্কোরিংয়ে সমগ্র দেশে প্রথম অবস্থান ও বর্তমানে রংপুর বিভাগের প্রথম স্থানে রয়েছে। বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ রায়হান বারী। উপজেলা স্বাস্থ্য বিভাগ সুত্রে জানা যায়, গত সেপ্টেম্বরে স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোরে রোগীর সংখ্যা ছিল ৬ হাজার ২৮১ জন। এরমধ্যে পুরুষ ২ হাজার ৩৩৯ জন ও মহিলা ৩ হাজার ৯৪২ জন। ইনডোরে রোগীর সংখ্যা ১ হাজার ২৬৯ জন এবং জরুরী বিভাগে রোগীর সংখ্যা ১ হাজার ৬৩৬ জন।

এছাড়া সেপ্টেম্বরে গর্ভবতী ও প্রসূতি বিভাগের আওতায় ১৪২টি নরমাল ডেলিভারি ও ২৮টি সিজারিয়ান ডেলিভারি করা হয়েছে। সেইসাথে এএনসি সেবায় ৫১০ জন ও পিএনসি সেবায় ২৭৩ জন নারীকে কার্যক্রমের আওতাভুক্ত করা হয়। এদিকে, স্তন ও জরায়ু মুখের ক্যান্সার রোগ স্ক্রিনিংয়ের জন্য ভায়া টেস্ট হয়েছে ১৩৭টি। অন্যদিকে, ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গতমাসে মেজর অপারেশন করা হয়েছে মোট ১৮টি।

এরমধ্যে হাইড্রোসিল ৩টি, হার্নিয়া ৮টি, অ্যাপেন্ডিসেকটোমি ২টি ও ভ্যাজাইনাল হিস্টেরেক্টোমি ৫টি। স্বাস্থ্য সেবার মান উন্নত করতে সকলের সহযোগিতা কামনা করেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডাঃ তপন কুমার রায়।

কিউটিভি/অনিমা/১৩ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০৭

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad