ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ফুলবাড়ী সহকারী কমিশনার ভূমি অফিসটি নিমার্ণের ১৩ বছরে জরাজীর্ণ

Anima Rakhi | আপডেট: ০২ অক্টোবর ২০২২ - ০৩:০৯:৩০ পিএম

মোঃ  আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি : উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসটি ছিল ২ শত বছরের পুরাতন ভবন। সেই ভবনটিতে স্বাধীনতার পর থেকে সহকারী কমিশনার ভূমি হিসেবে অফিস চলছিল। কিন্তু অফিস ভবনের ছাদ দিয়ে অনাবরত পানি পড়ায় সেখানে অফিস করা সম্ভব ছিলনা। অফিসে রক্ষিত রেকর্ড রুমেও পানি পড়ত। সহকারী কমিশনার ভূমি অফিসটির বেহাল অবস্থ দেখে দিনাজপুর জেলা প্রশাসকের নিজেস্ব রাজস্ব ফান্ড থেকে প্রায় ২২ লক্ষ টাকা দিয়ে টেন্ডার করলে ঠিকাদারের মাধ্যমে ২০০৯ ইং সালে কাজটি শুরু করেন। কাজটির শুরু থেকে ভবন নির্মাণে অনিয়ম দূনীতি হয়েছে।

সিডিউল মোতাবেক কাজটির ঠিকাদার ভবনটির কাজ ঠিকমত না করায় বর্তমান ভবনটির ছাদ খুলে পড়ছে, ওয়ালের প্লাস্টার খুলে পড়ছে। জানালা দরজা নষ্ট হয়ে গেছে। কর্মকর্তা কর্মচারীরা জরাজীর্ণ ভবনে বসে অফিস করছে। সেখানে ভূমি অফিসের গুরুত্বপূর্ণ ফাইলপত্র রাখা সম্ভাব হচ্ছে না। মাঝে মধ্যে সরকারি টাকা পেলে ভবনটি সংস্কার করছেন তাতেও কোন কাজ হচ্ছে না। এদিকে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা তহশিল অফিসের গুরুত্বপূর্ণ নথিপত্র রাখার রেকর্ডরুমটিও শ্যাতশ্যাতে অবস্থায় রয়েছে। এখানে নতুন কোন ভবন নির্মাণ করে সেখানে গুরুত্বপূর্ণ নথিপত্র রাখা না হলে ভবিষতে রেকর্ড রুমে রক্ষিত কাগজগুলি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

১০ বছরের নির্মাণকৃত একটি রুমে সহকারী কমিশনার ভূমি অফিসার বসে তার অফিসিয়াল কাজকর্ম করছেন। সেই ঘরে ৫ জন লোক ঢুকে কাজ কর্ম করতে পারেনা। ৪টি রুমের অবস্থা অত্যান্ত করুন। অফিস করার মত ঘর নয়। এই ভবনটি ১০ জুলাই ২০১০ ইং সালে তৎকালীন ভূমি প্রতিমন্ত্রী এ্যাড. মোঃ মোস্তাফিজুর রহমান ফিজার এমপি উদ্বোধন করেন। সরেজমিনে গিয়ে দেখা যায় সহকারী কমিশনার ভূমি অফিসের বেহাল অবস্থা। সেখানে গাদাগাদি করে অফিস করছেন কর্মকর্তা কর্মচারীরা।

এ ব্যাপারে সহকারী কমিশনার ভূমি অফিসের কয়েক জনের সাথে কথা বললে তারা বলেন, অনেক কষ্টে আমরা অফিস করছি, কোথায় কাগজপত্র রাখব তার কোন জায়গা নাই। আমরা সরকারি কর্মচারী, তাই আমরা এই অবস্থা অফিস করছি। এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতকি মহল, স্থানীয় সুধিজন, সাংবাদিক ও সাধারণ মানুষ নতুন ভবন নির্মাণের জন্য ভূমি মন্ত্রীর আসুহস্তক্ষেপ কামনা করেছেন।

কিউটিভি/অনিমা/০২ অক্টোবর ২০২২,খ্রিস্টাব্দ/বিকাল ৩:০৯

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad