ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

সাজেদা চৌধুরী সততা দিয়ে দেশসেবা করে গেছেন: স্বাস্থ্যমন্ত্রী

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ১০:৪৬:৩৯ এএম

ডেস্ক নিউজ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, দেশের কৃতি সন্তান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী তাঁর সততা, মেধা ও কর্মকৌশল দিয়ে সারাজীবন দেশসেবা করে গেছেন। বাংলাদেশের জাতীয় পর্যায়ে নারী আন্দোলন এবং ক্ষমতায়নের অন্যতম প্রতীক হিসেবে তিনি মহান স্বাধীনতা যুদ্ধে নারীদের প্রশিক্ষণ ও সংগঠিত করার কাজে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি দুর্দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পাশে থেকে দলের বিভিন্ন পর্যায়ে নেতৃত্ব দিয়ে দলকে সংগঠিত করেছেন। 

সোমবার এক শোকবার্তায় তিনি এসব কথা বলেন। 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান স্বাক্ষরিত শোকবার্তায় বলা হয়, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা, ফরিদপুর-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য, সাবেক পরিবেশ ও বন মন্ত্রী এবং মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে বাংলাদেশ অনুপ্রেরণীয় এক গুণী ব্যক্তিত্বকে হারালো। দেশবাসী তাকে শ্রদ্ধাভরে আজীবন স্মরণ করবে বলে শোক বার্তায় জানান স্বাস্থ্যমন্ত্রী।

প্রসঙ্গত, জাতীয় সংসদের উপনেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দা সাজেদা চৌধুরী (৮৭) গতকাল ১১ সেপ্টেম্বর রোববার রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশেষ ত্যাগ করেন।

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ১০.৪৬

▎সর্বশেষ

ad