ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমা চাইলেন শাদাব

Anima Rakhi | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২২ - ১০:৩৭:২৭ এএম

স্পোর্টস ডেস্ক : এশিয়া কাপের ফাইনালে রবিবার রাতে মহাগুরুত্বপূর্ণ দুটি ক্যাচ মিস করলেন শাদাব খান। দুইবার জীবন পেলেন ভানুকা রাজাপাকসে। এই রাজাপাকসেই শেষ পর্যন্ত ৪৫ বলে ৭১ রানের হার না মানা ইনিংস খেলেন।

৫৮ রানে ৫ উইকেট হারানো লঙ্কানরা ১৭০ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পেয়েছে ওই ইনিংসের কল্যাণেই, পাকিস্তানের জন্যও রান তাড়া করা কঠিন হয়ে যায়।

অথচ শাদাব খান যদি সময়মতো তার ক্যাচ ধরতে পারতেন, তবে লঙ্কানদের সংগ্রহটা আরও কম হতে পারতো। ইনিংসের ১৮তম ওভারে ব্যক্তিগত ৪৭ রানে হারিস রউফের স্লোয়ারে বড় শট খেলতে গিয়ে বল আকাশে তুলে দিয়েছিলেন রাজাপাকসে। কিন্তু লংঅফে সহজ সেই ক্যাচ ফেলে দেন শাদাব।

জীবন পেয়ে ৩৫ বলে ফিফটি তুলে নেন রাজাপাকসে। এরপর আরেকটি ক্যাচ তু্লে দিয়েছিলেন লঙ্কান ব্যাটার। এবারও শাদাব খানের ভুলে ছক্কা হয়ে যায়। দুই ফিল্ডার একসঙ্গে দৌড়ে গিয়েছিলেন। ক্যাচটা তালুতেই পড়েছিল আসিফ আলির, একই সময়ে শাদাব সেখানে গিয়ে ধাক্কা খান। বল পড়ে হয়ে যায় ছক্কা।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে সমর্থকদের কাছে ক্ষমা চেয়ে শাদাব লিখেছেন, ‘ক্যাচ ম্যাচ জেতায়। ক্ষমা চাইছি, আমি এই হারের দায় মাথা পেতে নিলাম। আমি আমার দলকে বিপদে ফেলেছি।’

শাদাব যোগ করেন, ‘তারপরও নাসিম শাহ, হারিস রউফ, মোহাম্মদ নওয়াজসহ পুরো দলের বোলিং আক্রমণ দারুণ ছিল। দলের জন্য এটা ইতিবাচক। মোহাম্মদ রিজওয়ানও লড়াই করেছেন। পুরো দল তাদের সেরাটা দিয়ে চেষ্টা করেছে। শ্রীলঙ্কাকে অভিনন্দন।’

কিউটিভি/অনিমা/১২.০৯.২০২২/সকাল ১০:৩৭

▎সর্বশেষ

ad