ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

“ফ্রেন্ডস ৯০” এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ১০:১৮:৪৯ পিএম

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : “ফ্রেন্ডস ৯০” এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে। গত ১১ সেপ্টেম্বর সিলেট নগরীর একটি অভিজাত হোটেলের হলরুমে এই বার্ষিক সভা ও নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়। বার্ষিক সাধারণ সভায় ফ্রেন্ডস ১৯৯০ এর চেয়ারম্যান আবুল হোসেন রুহেল এর সভাপতিত্বে ও পরিচালক খসরুজ্জামান খসরুর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন রফিক উদ্দিন। বার্ষিক সাধারণ সভায় আর্থিক প্রতিবেদন মোড়ক উন্মোচন করেন সভার সভাপতি আবুল হোসেন রুহেল। আর্থিক প্রতিবেদন পেশ করেন ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার আহমদ খাঁন মাজেদ।

সভায় আথিক প্রতিবেদন অনুমোদন, বার্ষিক লভ্যাংশ বিতরন, আগামী বছরের কর্মপরিকল্পনা গ্রহন করা হয়। সভা শেষে ২০২০-২১ সালের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং ২০২১-২২ বছরের জন্য সভায় উপস্থিত থাকা অতিথি শামিম আহমদ, শামিম সিদ্দিকী ও আব্দুল হাছিব এর সমন্বয়ে একটি নির্বাচন কমিশন গঠন করে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন সম্পন্ন করা হয়। নির্বাচনে চেয়ারম্যান পদে আবুল হোসেন রুহেল, ব্যবস্থাপনা পরিচালক পদে সরোয়ার আহমদ খাঁন মাজেদ, পরিচালক অর্থ তুহিন আহমদ, পরিচালক পদে আব্দুর রব, খসরুজ্জামান খসরু, সাহাবুদ্দিন সাবুল, আখতার হোসেন পদে নির্বাচিত হন।

এ সময় উপস্থিত ছিলেন গোলাম রাব্বানী সোহেল, কবির আহমদ, জলফু মিয়া, মালেক আহমদ, শাহনেওয়াজ করিম, মোঃ জুবের আহমদ, মোঃ ফেরদৌস আহমদ, সাবুল আহমদ, সাহেদ আহমদ, জাহাঙ্গীর আলম সোহেল। বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন প্রক্রিয়া শেষে ডিনার পরিবেশন করা হয়।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/রাত ১০:১৪

▎সর্বশেষ

ad