ব্রেকিং নিউজ
ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর

ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাত

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০৬:০৩:৩৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ায়। রবিবার দেশটির পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে সুনামির কোনো ঝুঁকি না থাকায় কোনো সতর্কতা জারি করা হয়নি। খবর রয়টার্সের।

জানা গেছে, সুমাত্রার পশ্চিমে মেনতাওয়াই দ্বীপপুঞ্জে ভূমিকম্পটি আঘাত হানে। এসময় এটির কেন্দ্র ছিল ২৭ কিলোমিটার গভীরে। এর আগে, গতকাল শনিবারও ইন্দোনেশিয়ায় অন্তত চারটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এগুলোর মাত্রা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৫ থেকে ৬ দশমিক ২ পর্যন্ত।

এদিকে, পাপুয়া নিউ গিনির পূর্বাঞ্চলে রবিবার ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) এই ভূমিকম্পে সুনামি সতর্কতা জারি করেছে। এতে কমপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় আজ সকালে এটি আঘাত হানে।

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/সন্ধ্যা ৬:০১

▎সর্বশেষ

ad