ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য বিক্রি শুরু

Anima Rakhi | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০২:৩৩:০৩ পিএম

ডেস্ক নিউজ : আবারও কার্ডধারী এক কোটি পরিবারের মাঝে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ- টিসিবি। 

রোববার সকালে রাজধানির বেগুনবাড়িতে এ কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ। বাজার স্থিতিশীল না হওয়া পর্যন্ত ভর্তূকি মূল্যে পণ্য বিক্রি চলবে বলে জানান তিনি।

টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা কম মূল্যে সয়াবিন তেল, মশুর ডাল, চিনি ও পেঁয়াজ কিনতে পারছেন।

বাজারে প্রতি লিটার সয়াবিন ১৯২ টাকা, সেখানে টিসিবি দিচ্ছে ১১০ টাকায়। আর চিনি মিলছে কেজি প্রতি ৫৫ ও মসুর ডাল ৬৫ টাকায়। আর ২০ টাকা কেজি দরে ২ কেজি পেঁয়াজ। তাইতো কার্ড হাতে লাইনে দাঁড়িয়েছেন সাধারণ মানুষ। কম দামে পণ্য পেয়ে খুশি তারা। 

বাণিজ্য সচিব বলেন, প্রতি মাসে একবার করে এক কোটি পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য দেয়া হবে। যতোদিন প্রয়োজন, ততোদিনই চলবে এই কার্যক্রম। 

তিনি আরও বলেন, সরকার দরিদ্র মানুষের মধ্যে স্বল্পমূল্যে খাদ্য সরবরাহ করছে। এ বরাদ্দ আরও বাড়ানো হবে। এসময় তিনি টিসিবির বিক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে পালনের জন্য ডিলার এবং কর্মকর্তাদের নির্দেশনা দেন তিনি।

বর্তমান বাজার মূল্যে এ কার্যক্রম চালাতে সরকারকে বছরে ৫ হাজার ২০০ কোটি টাকারও বেশি ভর্তুকি দিতে হবে বলে জানান বাণিজ্য সচিব। 

কিউটিভি/অনিমা/১১.০৯.২০২২/দুপুর ২.৩২

▎সর্বশেষ

ad