ব্রেকিং নিউজ
অলিগার্কদের ধ্বংস করা বিএনপি সরকারের অন্যতম লক্ষ্য : মির্জা ফখরুল দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার মেসিকে অধিনায়ক হিসেবে পাওয়ার সুবিধা অনেক : জুলিয়ানো সৌদিতে ফেলে আসা লাগেজ নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় তুমুল সংঘর্ষ, আহত ১৫ শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী ‘আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে আমার পেছনে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি’ ২৪ ঘণ্টার মধ্যেই শান্তিচুক্তি স্বাক্ষর হচ্ছে হবিগঞ্জে পানিবন্দি ৩ গ্রাম হাম উপসর্গে ২৪ ঘণ্টায় আরো ৫ শিশুর মৃত্যু, আক্রান্ত ৭৯৬ আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

‘ট্রাম্পের দোষী সাব্যস্ত হওয়ার সম্ভাবনা বেশি’

Ayesha Siddika | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২২ - ০১:০৩:৫১ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হোয়াইট হাউজের সাবেক আইনজীবী টাই কভ বলেছেন, ২০২১ সালের ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় ডোনাল্ড ট্রাম্পের ভূমিকার কারণে তিনি দোষী সাব্যস্ত হতে পারেন বলে যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ওইদিন ট্রাম্পের হাজার হাজার সমর্থক বর্তমান প্রেসিডেন্ট বাইডেনের সার্টিফিকেশনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে ক্যাপিটল হিলের সামনে জড়ো হন। তারা এক পর্যায়ে ক্যাপিটল ভবনে হামলা চালান।

সাবেক স্পেশাল কাউন্সেলে রবার্ট মুলারের বিরুদ্ধে যে তদন্ত হয় সেসময় টাই কভ হোয়াইট হাউজের প্রতিনিধিত্ব করেছিলেন।

টাই কভ সিবিএস নিউজকে বলেছেন, ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার কারণে ডোনাল্ড ট্রাম্প আইনি শাস্তির মুখে পড়তে পারেন এবং এ সম্ভাবনা অনেক বেশি।

চলতি সপ্তাহে অন্য এক পোস্টে টাই কভ বলেন, ফ্লোরিডার মার-আ-লাগো বাড়িতে যেসব গোপন নথি পাওয়া গেছে তাতে শাস্তির মুখে পড়ার চেয়ে অনেক বেশি সম্ভাবনা রয়েছে ৬ জানুয়ারি ক্যাপিটল হিলে হামলার ঘটনায় উসকানি দেওয়ার জন্য।

ওই ঘটনায় ট্রাম্পের বিরুদ্ধে জর্জিয়া, অ্যারিজোনা, পেন্সিলভিনিয়া এবং মিশিগানের আদালতে আইনি প্রক্রিয়া চলছে। ২০২১ সালে ৬ জানুয়ারি হামলার ঘটনায় পাঁচজন নিহত হয়েছিল।

সম্প্রতি ট্রাম্পের মার-আ-লাগো বাড়িতে এফবিআই বিপুল পরিমাণ গোপন নথিপত্র ও রাষ্ট্রীয় রেকর্ড উদ্ধার করে। এ নিয়ে মার্কিন রাজনীতিতে তোলপাড় চলছে।

সূত্র : সিএনবিসি, পার্সটুডে

 

 

কিউটিভি/আয়শা/১১ সেপ্টেম্বর ২০২২,খ্রিস্টাব্দ/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad