ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নোয়াখালীতে পিকআপ চাপায় কৃষকের মৃত্যু

Anima Rakhi | আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২২ - ১১:২৯:২৩ এএম
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে বেপরোয়া গতির পিকআপ ভ্যানের চাপায় এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনার পর পরই স্থানীয় এলাকাবাসী সড়ক অবরোধ করে রাখে।নিহত বাদশা মিয়া ওরফে বাসু (৬৫) উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের বকসালী বেপারী বাড়ির কালা মিয়ার  ছেলে।মঙ্গলবার ( ৬ সেপ্টম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার সোনাইমুড়ী টু লাকসাম সড়কের পাওয়ার হাউজের সামনে এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানায়, রাত সাড়ে ১০টার দিকে পুরান বাড়ি থেকে নুতন বাড়ি থেকে নতুন বাড়ি ফিরছিলেন বাসু মিয়া। এসময় সোনাইমুড়ী টু লাকসাম সড়ক পার হওয়ার সময় পিছন থেকে আসা একটি পিকআপ ভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই কৃষক বাসুর মৃত্যু হয়। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পিকআপ শনাক্তে কাজ চলছে। এ ঘটনায় পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।   

 

 

কিউটিভি/অনিমা/০৭.০৯.২০২২/সকাল ১১.২৮

▎সর্বশেষ

ad